মঙ্গলবার, মে ১২

Blog

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বন্ধুদের হাতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম হৃদয় আকন্দ(২১)। সে ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল।মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ তিনি আরও জানান, তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান ম...
শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াকান্দি জামে মসজিদের উন্নতিকল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এস এম মাহমুদ।এসয় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে এবং সকল জনসাধারণের প্রচেষ্টায় আমরা স্বৈরাচার সরকারকে সরাতে সক্ষম হয়েছি। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। গণঅধিকার পরিষদ চায় সাধারণ জনগণ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, যার যে জিনিস প্রাপ্য তাকে সেই জিনিস বুঝিয়ে দেয়া হোক, আমরা এমন একটা সরকার চাই এবং সেই সরকার দেশ ও জাতির জন্য কাজ করবে।আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যারা সাধারণ মানুষের পাশে থাকবে। ক্ষমতার অপব্যবহার করবে না। আলেম ওলামাদের অসম্মান করবে না। ইসলামিক যেকোনো অনু...
সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে
জাতীয়, সর্বশেষ

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে রেলওয়ে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সংবাদমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগের কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত প্রদান করবে।উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবি...
আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

|| নিউজ ডেস্ক ||২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘গুচ্ছ’ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।ভিসিদের দেয়া নির্দেশনা চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং একটি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম হিসেব...
বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা পৃথক আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রিপুর বিরুদ্ধে মামলাগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ শিমুল এবং কমর উদ্দিন হত্যা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক ৪টি মামলা।এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি এ পদে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।জানা যায়, মোহাম্মদ আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেক...
গাজায় প্রাণহানি ৪৭ হাজার ৩০০ ছাড়াল
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় প্রাণহানি ৪৭ হাজার ৩০০ ছাড়াল

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। রবিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচজন তাদের আঘাতের কারণে মারা গেছে এবং ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন চারজন। মন্ত্রণালয় আরও বলেছে, হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮৩ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।গাজায় গত ১৯ জানুয়া...
ঢাবির সঙ্গে ৭ কলেজের বিচ্ছেদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির সঙ্গে ৭ কলেজের বিচ্ছেদ

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করা হবে না।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়-১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।২) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।৩) শি...
বিএনপি ও ইসলামী আন্দোলন যেসব বিষয়ে একমত
রাজনীতি, সর্বশেষ

বিএনপি ও ইসলামী আন্দোলন যেসব বিষয়ে একমত

|| নিউজ ডেস্ক ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলাসহ দশ বিষয়ে দুই দল ঐকমত্য হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।যেসব বিষয়েগুলোতে তারা একমত হয়েছেন তা হলো-১. আধিপত্য-বাদ, সম্প্রসারণ-বাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।৩. ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ ...
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয়, সর্বশেষ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

|| নিউজ ডেস্ক ||আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন৷শিক্ষকদের ওপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের নিন্দা জানিয়ে তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে৷ আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো৷ এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে৷ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ...