মঙ্গলবার, মে ১২

Blog

তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, একটি পক্ষ দীর্ঘদিন যাবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা-০৩ আসনের ০৬ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অংশ হিসেবে তজুমদ্দিন ও লালমোহনে হাফিজ সাহেবের একান্ত বিশ্বস্ত নেতাকর্মীদের নামে বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রয়েছে।তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তজুমদ্দিন রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মনির হ...
রাজধানীতে জাতীয় চলচ্চিত্র সম্মেলন আজ
বিনোদন, রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

রাজধানীতে জাতীয় চলচ্চিত্র সম্মেলন আজ

|| নিউজ ডেস্ক ||চলচ্চিত্রবিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতাসহ সংশ্লিষ্টদের নিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’। এবারের প্রতিপাদ্য ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সম্মেলনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১০টি বিষয় উপস্থাপন করা হবে।আয়োজকরা বলছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যের অন্যতম খাত হিসেব...
প্রস্তুত হচ্ছে মাঠ, বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

প্রস্তুত হচ্ছে মাঠ, বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

|| নিউজ ডেস্ক ||টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে ছয় দিনব্যাপী এই ইজতেমা হবে দুই পর্বে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এবারের ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এরইমধ্যে ইজতেমা ময়দানে সুবিশাল চটের ছাউনি দেওয়া হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত পৃথক কামরা তৈরি করা হয়েছে। বিদেশি মেহমানদের নিবাসটি বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হচ্ছে।তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের অধীনে দুই পর্বে অনুষ্ঠিত ...
কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে ট্রেন চলাচল শুরু
জাতীয়, সর্বশেষ

কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে ট্রেন চলাচল শুরু

|| নিউজ ডেস্ক ||দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। ৩০ ঘণ্টার ভোগান্তির পর বুধবার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।ভোরে কমলাপুর থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। আটটার দিকে সোনার বাংলা এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে গেছে।পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর ৬ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিছে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় বনলতা এক্সপ্রেস।মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক-সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত ২২ জানুয়ারি চট্টগ্রামে পুরোনো রেলস্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ...
আলিয়া মাদরাসায় প্রাক-প্রাথমিকের ন্যায় প্রাক-ইবতেদায়ী শাখা চালু করা সময়ের দাবি
অভিমত, জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আলিয়া মাদরাসায় প্রাক-প্রাথমিকের ন্যায় প্রাক-ইবতেদায়ী শাখা চালু করা সময়ের দাবি

|| আব্দুর রহিম ||শিক্ষার মূল ভিত গঠিত হয় শিশুদের প্রাক স্তরে। এই জন্যই উন্নত দেশগুলোতে কিন্টারগার্টেন বা নুরানি বা জান্নাতুল আত-ফালের গুরুত্ব অনেক। এখানেই শিশুকে আদব-কায়দা নীতি-নৈতিকতা শিখানো হয়।যার প্রভাব পরে পরবর্তী জীবনে।সংযুক্ত ইবতেদায়ী মাদরাসায় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় নুরানি শাখা বা কিন্ডারগার্টেন শাখা চালু করা সময়ের দাবি। কারণ, একটা শিশুর হাতে খড়ি হয় প্রাক-ইবতেদায়ী স্তরে। সে সেখান থেকে শুদ্ধ উচ্চারণ, সুন্দর হাতের লেখা, বাংলা, ইংরেজি, গণিত, আরবি, বিজ্ঞান এবং কম্পিউটারের মৌলিক অক্ষর-জ্ঞান শিখে।এর বাস্তব উদাহরণ হলো নুরানি কিন্ডারগার্টেন। সেখান থেকে যারা প্লে জামাত, নার্সারি ও কেজি জামায়াত শেষ করে আলিয়া মাদরাসায় ভর্তি হন। তাদের সাথে আর আলিয়ার নিয়মিত শিক্ষার্থীদের সাথে তুলনা করলে বুঝা যায়, এই দুই ধারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ এই স্তরে একজন শিশু একটা বর্ণের সঠিক লেখার...
“কুয়াশার ভোর”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“কুয়াশার ভোর”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||কুয়াশার ভোরে,ঠান্ডা ভাত কড়কড়ে।সরিষা ফুল পিষে,লবণ লঙ্কায় মিশে।মাখানো ভাত মার,খোকা করলো সাবার।চাষির কাঁধে লাঙ্গল জোয়াল,ভিখারিনী করছে সওয়াল।রসের হাঁড়ি কাখে,নিবেন বলে ডাকে।কুয়াশার ভোরে,খুকির ঠোঁট চড়চড়ে।চাদর মুড়িয়ে খুকি,দাওয়ায় বসে পড়ে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৭ জানুয়ারি, ২০২৫।...
বিশেষ হারানো বিজ্ঞপ্তি!!
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বিশেষ হারানো বিজ্ঞপ্তি!!

গত ১১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে রেবেকা বেগম নামে একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক মহিলা হারিয়ে গেছেন।তার পিতার নাম মজেন সেকস্বামীর নাম নজরুল মুনশীবয়স: ৫২ বৎসরউচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চিঠিকানা: গ্রাম শ্যামনগর, সুলতানপুর ১২ নং ইউনিয়ন, রাজবাড়ী জেলা ।তিনি বেশ কয়েক বৎসর যাবৎ মানসিক সমস্যা নিয়ে দিনাতিপাত করছিলেন। দুই এক মাস পরপর তিনি সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। তার খোঁজ পেলে সন্ধান দেওয়ার জন্য অনুরোধ রইলো।যোগাযোগ: ০১৯১৩৮৫৯০৭৮।...
জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার
জাতীয়, সর্বশেষ

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

|| নিউজ ডেস্ক ||ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা।দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ি শিক্ষকরা। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে।এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।গত রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্...
সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

|| মোস্তফা আল মাসুদ |বগুড়া ||বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা।মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কো...
টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু

|| নিজস্ব প্রতিবেদক ||কিছুদিন আগে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সা'দপন্থী আরেকজন সাথী গতরাতে (২৭ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন। মৃতের নাম মো: মিজানুর রহমান (৪২)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি তাবলীগ জামাতের নিজামুদ্দিন মারকাজ অনুসারী তথা মাওলানা সা'দপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। মিজানুর রহমান মাওলানা সা'দপন্থীদের ৫ দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের আক্রমনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।উল্লেখ্য যে, বিগত ১৮ ডিসেম্বর ভোরে মাওলানা সা'দপন্থীদের ৫দিনের জোড়কে কেন্দ্র করে জুবায়েরপন্থীদের সাথে সংঘর্ষে মাওলানা সা'দপন্থী তাবলীগের সাথী মো. বেলাল সহ মোট ৩ জন নিহত হয়েছিলেন। মিজানুর রহমান সেদিন...