মঙ্গলবার, মে ১২

Blog

দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাবি মেনে নিতে ৭ কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নিউমার্কেট থানার ওসির পদত্যাগসহ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে ৪ ঘণ্টার বেঁধে দেন তারা।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা কলেজের মো. শফিক উদ্দিন ও ইডেন মহিলা কলেজের সুমাইয়া আক্তার। তারা বলেন, আজ সোমবার বিকেল ৪টার মধ্যে ঢাবির উপ-উপাচার্যকে পদত্যাগ করতে হবে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। না হলে সাত কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করার পর এবার সাত ক...
জামিন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন পরীমনি
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

জামিন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন পরীমনি

|| বিনোদন ডেস্ক ||মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরের করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। পরীমনি আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তার জামিন মঞ্জুর করেন আদালত।জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।এদিন সকাল ১০টায় তিনি আদালতে এসে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও জুনায়েদের বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পুল...
করাচি যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ
জাতীয়, সর্বশেষ

করাচি যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে পাকিস্তানের করাচি যাচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি।পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়া...
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (২৬ জানুয়ারি) মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।তিনি বলেন, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।...
বিসিবিতে ক্লাব-কর্মকর্তারা আসবেন দুপুরে, আলোচনায় যা থাকছে
খেলাধুলা, সর্বশেষ

বিসিবিতে ক্লাব-কর্মকর্তারা আসবেন দুপুরে, আলোচনায় যা থাকছে

|| স্পোর্টস ডেস্ক ||গেল দুই সপ্তাহজুড়ে আলোচনায় ছিল দেশের ক্লাব কর্মকর্তারা এবং বিসিবি। এর পেছনে বড় কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করেছিল। যেখানে ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব করা হয়। যে কারণে এর প্রতিবাদ করে লিগ বর্জন করছিল ঢাকার ক্লাবগুলো। ফলে সঠিক সময়ে এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিতাও হয়নি যে কারণে।গেল শনিবার বিসিবির বোর্ড মিটিং ছিল যেখানে আলোচনা হয়েছে এই ইস্যুতেও। এই নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে ওই গঠনতন্ত্র কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সেই সিদ্ধান্তের পর একদিন বিরিতি দিয়ে আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিসিবি কার্যালয়ে আসবেন ঢাকার সব ক্লাব কর্মকর্তারা। সেখানে আলোচন...
দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।রাতে ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।রবিবার (২৬ জানুয়ারি) সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল ...
পবিত্র শবে মেরাজ আজ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র শবে মেরাজ আজ

|| ধর্ম ডেস্ক ||আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ। সন্ধ্যা নামলেই শুরু হবে মহিমান্বিত রাত শবে মেরাজ। মহাপূণ্যে ঘেরা এই রাতে প্রিয়নবী হজরত মুহাম্মদ (স.) পবিত্র কাবাঘর থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে একে একে সপ্তাকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।রাসুলুল্লাহ (স.)-এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শবে মেরাজ। ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুয়তের ইতিহাসেও এটি এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল হজরত মোহাম্মদ (স) ছাড়া অন্য কোনো নবী এ পরম সৌভাগ্য অর্জন করতে পারেননি।কোরআনে কারিমে আল্লাহ বলেন, ‘পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ...
“বাঘ বাঘিনীর সংসার”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“বাঘ বাঘিনীর সংসার”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||রন্ধনশালায় বাঘিনী,ফোকলা দাঁতে ঝিমুনি।বাঘ বলে ওরে গিন্নি,রাঁধুনি কি সেমাই সিন্নি?বা্হ, হুংকারে কি রান্না হয়,বলোতো সংসার কারে কয়?বাঘ ক্রোধে দাঁত খিচিয়ে,বাঘিনীও নাই পিছিয়ে।কোথায় মাছ মাংস তরকারি,কি করে হয় সংসারগিরি?আলসে ছেড়ে ধরো কাজ,কাজ করতে নাহি লাজ।বসে বসে করো গর্জন,কি তোমার উপার্জন?পারো তো শুধু ঘাড় মটকাতে,ভালোবাসা আছে কি তাতে ?সংসার ধর্ম বড়ো ধর্ম,শ্রম দাও করো কর্ম।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৬ জানুয়ারি, ২০২৫।...
বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিত...
রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুক...