মঙ্গলবার, মে ১২

Blog

কক্সবাজারে আইএইউ ভিসির সাথে ফাজিল-কামিল মাদ্রাসা অধ্যক্ষদের মতবিনিময় সভা
সর্বশেষ

কক্সবাজারে আইএইউ ভিসির সাথে ফাজিল-কামিল মাদ্রাসা অধ্যক্ষদের মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজার জেলার সকল ফাজিল ও কামিল মাদরাসার সাথে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) আড়াইটায় কক্সবাজারের একটি মহিলা কামিল মাদ্রাসার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই জন উপ উপাচার্য আসাতে জেলার ফাজিল ও কামিল মাদরাসার সকলে  প্রাণচাঞ্চল্যে ও আনন্দে উদ্বেলিত ছিল।সভায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, "বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হলে পাঠ্যক্...
কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকার পরিবর্তে যুক্ত হলো চাবি ও ব্যাটন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, নৌকার পরিবর্তে যুক্ত হলো চাবি ও ব্যাটন

|| নিউজ ডেস্ক ||সরকারের পট পরিবর্তনের প্রেক্ষাপটে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন লোগোতে নৌকার প্রতীক সরিয়ে সেখানে চাবি এবং ব্যাটন (লাঠি) যুক্ত করা হয়েছে। আজ রবিবার দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।পুরাতন লোগোতে দেখা যায়, উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা।নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন সেখানে দেওয়া হয়েছে।...
যানবাহনের উচ্চমাত্রার হর্নে অতিষ্ঠ ঢাকা আলিয়ার আবাসিক শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

যানবাহনের উচ্চমাত্রার হর্নে অতিষ্ঠ ঢাকা আলিয়ার আবাসিক শিক্ষার্থীরা

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার পাশেই বকশি বাজার মোড়ে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রার ছাত্রাবাস আল্লামা কাশগরী রহ. হল। ফজরের আজানের ধ্বনি কর্ণে আসার আগেই ছাত্রদের কর্ণে চলে আসে যানবাহনের হর্নের শব্দ। বকশিবাজার মোড়ে ঢাকা আলিয়ার হলে অপর পাশে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের ডাঃ ফজলে রাব্বী হল এবং বকশিবাজার মোড়ে অবস্থিত সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ।অযথা বা উচ্চ শব্দে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৮ ধারায় বলা আছে, উচ্চমাত্রায় হর্ন বাজালে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। ডিএমপির ৯ নির্দেশনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় হর্ন বাজানো যাবে না এ নির্দেশনা থাকলেও কোন গাড়ি চালক তা মানছে না।সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আল্লামা কাশগরী রহ. হলে অবস্থানরত শি...
মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা সময়ের দাবি
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা সময়ের দাবি

|| আব্দুর রহিম ||পুঁজিবাদি সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি পর্যায়ে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে অসৎ ধনকুবেরদের ছত্রছায়ায় বিভিন্নভাবে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এ সকল অসৎ ব্যক্তিদের দেশ বিদেশের নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি আছে, কিন্তু সৎ আল্লাহভীরু হওয়ার ডিগ্রি নেই। যার ফলে দেখা যায়, তারা মুসলিম হলেও ব্যবসা-বাণিজ্যে ইসলাম কী বলেছে সেটা যেমন জানেনা; ঠিক তেমনিভাবে ব্যবসা ক্ষেত্রে ইসলামি বিধিনিষেধ মানার চেষ্টাও করে না। তাই দেখা যায়, অধিক মুনাফা অর্জনের চিন্তা, কালোবাজারি, খাদ্য গুদামজাত করা, খাদ্যে ভেজাল দেওয়া ইত্যাদি অসৎ কাজ তারা নির্দ্বিধায় করে যাচ্ছে।পাইলটিং সিস্টেমে প্রত্যেক জেলা পর্যায়ে একটি করে মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু করা বর্তমান সময়ে ইসলাম প্রিয় বাংলাদেশী মুসলিমদের প্রাণের দাবি।রসূল (স.) বলেছেন, " নীচের হাতের চাইতে উপরের হা...
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

|| নিউজ ডেস্ক ||আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হলো। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়েছে। এ সময় লাখো মুসল্লিদের মুখে 'আমিন, আমিন' ধ্বনিত হয়।এর আগে ফজরের পর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন।ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালিত হয়।বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম ...
“ঘুড়ি উড়ে”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“ঘুড়ি উড়ে”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||লিটু বাবলা জটলা বেঁধে উড়িয়ে দিয়েছে ঘুড়ি,সুতার লাটাই হাতে নিয়ে প্রতিযোগিতার ঝুড়ি।মৃদু মন্দ হাওয়ায় দোলে ঘুড়ি টলোমান,লাটাই হাতে ছাড়ছে সুতা মারছে ভীষণ টান।সর্পফনা তুলে ঘুড়ি দিবে আকাশ পাড়ি,লিটু বাবলা ঘুড়ি চড়ে যাবে চাঁদের বাড়ি।ছেলে বুড়োর ধুম লেগেছে ঘুড়ির ছড়াছড়ি,লাটাইতে নাইরে সুতা এখন কি যে করি?ঘুড়ির সনে গা মিশিয়ে উড়ছে চিল পাখি,লিটু বাবলা মারবে চিল সুতোয় মারছে ঝাঁকি।উড়োজাহাজের শব্দ পেয়ে জমছে কোলাহল,ঘুড়ির সুতোয় বাঁধবে তারে যদি থাকতো বল।কাঁচা মিঠে বাতাসে সুতা ভাড়ে দোলে,নীল আকাশে শির উচিয়ে ঘুড়ি উড়ে চলে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৫।...
রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ব্যাপক প্রস্ততি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রির্সাচ কাউন্সিল এর চেয়ারম্যান(সিনিয়র সচিব)মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, থানা অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, বিএনপি'র কেন্দ্র...
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে ইজতেমা স্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে পড়ানো হবে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে।বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের সাহেব এই যৌতুকবিহীন বিয়ে পড়াবেন বলে জানা গেছে। বিয়ের আগে খুতবা প্রদান করা হবে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশ’র মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে এক ভাষা পদযাত্রা বের করা হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে পদযাত্রাটি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানুষের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভাষা। যে ক’টি বিষয় মানুষকে মানুষে পরিণত করে, তার মধ্যে ভাষা অন্যতম। দেশ ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিরাজ...
জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যায়’ জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমআ ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যোগে এ গণমিছিলে শহরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি কলোনি জামিল মাদরাসার সামনে থেকে বের হয়ে বড়গোলা হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতু...