রবিবার, মে ১০

Blog

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
খেলাধুলা, সর্বশেষ

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

|| স্পোর্টস ডেস্ক ||চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ভারত। দুই দলেরই রয়েছে দুইটি করে শিরোপা। এছাড়া বর্তমানে আইসিসির অন্যান্য ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টেও এই দুই দেশ দাপট দেখিয়েই চলেছে। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেও এই দুই দলকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিলো, ধারণা করা হচ্ছিলো আসরের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তবে ফাইনাল নয় ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালেই। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া।...
বেতন ও ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের
খেলাধুলা, সর্বশেষ

বেতন ও ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের

|| স্পোর্টস ডেস্ক ||সাম্প্রতিক অতীতের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি। টেস্ট ক্রিকেটারদের জন্য তা ‘একটু বেশি’ বাড়ছে। সোমবার (৩ মার্চ) বিসিবির সভায় নাজমূল-মিরাজদের সুযোগ–সুবিধা বাড়ানোর বিষয়টি অনুমোদিত হয়েছে।এখন টি–টোয়েন্টির জন্য ২ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ ও টেস্টে ৬ লাখ টাকা করে ম্যাচ ফি পান ক্রিকেটাররা। গত বছর তা বাড়ানোর প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটারকে হলেও তাদের কার পারিশ্রমিক কত, তা জানায়নি বিসিবি।সভায় এই বছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন, সেই নামগুলো চূড়ান্ত করা হয়েছে। তবে কতজন থাকছেন চুক্তিতে, তা জানায়নি বিসিবি। বোর্ড সভার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘একটা সংখ্যা আছে। তবে সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়ত...
ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত
জাতীয়, সর্বশেষ

ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত

|| নিউজ ডেস্ক ||ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক-সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দেয়া লাগবে বলে তিনি জানান।ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেয়া হয়।...
নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন : নাহিদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন : নাহিদ

|| নিউজ ডেস্ক ||নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়।’মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।এসময় নাহিদ ইসলাম জানান, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল। এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরি আবেদন করা হবে নির্বাচন কমিশনে।এনসিপির আহ্বায়ক আরও বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা।এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ...
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু

|| নিউজ ডেস্ক ||প্রতিষ্ঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত দলটির নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে।মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। পরে দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।সব কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু...
নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটায় নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, "আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।...
বগুড়ায় শত্রুতার জেরে যুবক খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় শত্রুতার জেরে যুবক খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শহরের মালতিনগর খন্দকার পাড়ায় মো. পারভেজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা ও আতিকুর (২৪) নামে আরও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যার পর মালতীনগর বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে এ ঘটনা ঘটে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেটি শাজাহানপুর থানা এলাকায়। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।ঘটনাস্থলে তদন্তে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর হামলা করে। এসময় তারা দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে রবি ২০২৪ -২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে দৌলতপুর ইউনিয়নের তোয়াশিয়া গ্রামের ফসলি মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।এর আগে এ উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, জেলা কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করা এবং থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগীদের সহায়তা করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ মহৎ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।দিনব্যাপী এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর, প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।শিক্ষার্থীদের বিপুল উৎসাহ এ আয়োজনে বিশেষভাবে লক্ষণীয় ছিল। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যার...
ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেবে ফ্রান্স, যুক্তরাজ্য
আন্তর্জাতিক, সর্বশেষ

ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেবে ফ্রান্স, যুক্তরাজ্য

|| আন্তর্জাতিক ডেস্ক ||রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য।তবে এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে।ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রবিবার (২ মার্চ) ফরাসি দৈনিক লে ফিগারোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। খবর: রয়টার্সের।মাখোঁ বলেন, ‘যুদ্ধবিরতি হলে তা মানা হচ্ছে কী না, সেটি যাচাই করাটা খুব কঠিন হবে। কারণ, রণক্ষেত্র এত বড় যে, তা প্যারিস থেকে বুদাপেস্ট পর্যন্ত দূরত্বের সমান।’ইউক্রেনে শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে রবিবার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দেন মাখোঁ। সম্মেলনের পর এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্য দিচ্ছে...