ইউআইইউতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
|| নিউজ ডেস্ক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) জুনিয়র ইকোনমিস্টস ফোরাম’র (জেইএফ) উদ্যোগে হাল্ট প্রাইজ ২০২৪-২০২৫ এর গ্র্যান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি সৃজনশীল ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন তরুণদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের স্পন্সর হিসাবে ছিলো সিমলেক্স ভিপিএন।উক্ত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান তুলে ধরে। প্রাথমিক ভাবে প্রতিযোগীতায় তিনটি ধাপ সম্পন্নর মাধ্যমে নির্বাচিত হয়। কঠোর বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ৬ টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে। গ্রান্ড ফিনালে প্রতিটি দলকে ৪ মিনিট উপস্থাপনা এবং ৪ মিনিট প্রশ্নোত্তর সর্বমোট ৮ মিনিট সময়ের মধ্যে তাদের সাসটেইনেবল বিজনেস স্টার্টআপ আইডিয়াগুলো তুলে ধরে।প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসাবে উপস্থি...










