রবিবার, মে ১০

Blog

ঢাকা আলিয়ায় বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় বেড়েছে সাইকেল চুরি, নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় সাইকেল চুরির ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। গত এক মাসে মোট চারটি সাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সাইকেলের একটিও ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীরা।গত কয়েকটা ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, চুরি যাওয়া সাইকেলগুলোর মধ্যে ঢাকা আলিয়ার আল্লামা কাশগরী রহঃ হলের ক্যান্টিনের সামনে থেকে ২টি, অতিথি কক্ষের সামনে থেকে একটি ও রুমের তালা ভেঙে একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে।ক্যাম্পাসে একটি সাইকেল অনেক শিক্ষার্থীর কাছেই বেশ গুরুত্বপূর্ণ। টিউশনি, ক্লাস কিংবা অন্যান্য কাজগুলোতে ব্যবহারের জন্য অনেক শিক্ষার্থীর একমাত্র অবলম্বন হয়ে ওঠে নিজের কষ্টার্জিত টাকায় কেনা অত্যন্ত প্রয়োজনীয় এই বাহনটি। তবে সাইকেল চুরির ঘটনায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থী। চুরি যাওয়া সাইকেলগুলো ফেরত না পাওয়ায় প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ক্ষোভও প্রকাশ ক...
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

|| নিউজ ডেস্ক ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মার্কেট এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে দুপুরে ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (১৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় কেনাকাটার জন্য বিপুল জনসমাগম ঘটবে। ঈদ কেনাকাটার জন্য আগত জনসাধারণ এবং মার্কেট এলাকায় চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিংগুলোতে ২১, ২২ ও ২৬ মার্চ এবং ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনের চাপ বাড়লে সংশ্লিষ্ট এলাকায় যান...
উদ্বোধন দেশের দীর্ঘতম রেলসেতু
জাতীয়, সর্বশেষ

উদ্বোধন দেশের দীর্ঘতম রেলসেতু

|| নিউজ ডেস্ক ||যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু উদ্বোধন করা হয়েছে। এর ফলে সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। প্রথম দিন এ সেতু দিয়ে ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে সাড়ে ৩ মিনিট। এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পার হতে ২০ মিনিট লাগতো।মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলসেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি।অতিথিরা অনুষ্ঠানের মঞ্চে টাম্বলার লিভার (রেলের লাইন পরিবর্তনের যন্ত্র) টেনে রেলসেতুর উদ্বোধন করেন। পরে অতিথিরা বেলুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ান। যমুনা নদীর ওপর বর্তমান সড়...
ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিল ১৯ মার্চ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিল ১৯ মার্চ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||ইসলামিক ধারার অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস রমজান উপলক্ষে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি(ঢাআসাস) আগামী বুধবার, ১৯ মার্চ (১৮ রমজান) ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। ক্যাম্পাসের শিক্ষক ও প্রতিটি স্তরের ছাত্রদের একত্রিত করে প্রতিষ্ঠানের সেবামূলক কাজের জন্য অঙ্গীকারবদ্ধ এই সমিতি ইফতার মাহফিলের আয়োজন করেছে, যাতে সবাই একত্রিত হয়ে প্রার্থনা ও একে অপরের সাথে মতবিনিময় করতে পারে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সরকারি মাদ্রাসা ই-আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আশরাফুল কবীর। আরো উপস্থিত থাকবেন বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধানগণ, ঢাকা আলিয়ার সাধারণ ছাত্রসহ, আলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির এই আয়োজন সকল প্রকার ছাত্রদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে সহায়তা করবে। সমাজে মানবিক মূল্যবোধ প্রচ...
“শোনো হে মানব”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“শোনো হে মানব”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||মনের ময়লা করো দূর, তবেই তুমি পবিত্র,সাদা মনের সঙ্গে করো দোস্তি আর মিত্র।হিংসা বিদ্বেষ ক্রোধের আগুন,নিভিয়ে ফেলে রাঙাও ফাগুন।দিলদরিয়া ভরে তোলো মানবতার গুনে,অহংকারের দাবানলে পুড়বে সুন্দরবনে।গুণীজনদের করো কদর,অপাত্রে দিওনা মান,জন্মিলে হয় না মানুষ যদি না থাকে ভদ্রতা জ্ঞান।রুপা কি আর সোনা চিনে বুঝবে কি তার মূল্য,এসো গড়ি বিশ্বটাকে মনটা রাখি প্রফুল্ল।--- আব্দুল হামিদ সরকার(১৭/৩/২৫)লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১৭ মার্চ, ২০২৫।...
সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনার ইন্তেকাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনার ইন্তেকাল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম মদিনা আজ সোমবার (১৭ মার্চ) ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নলকা নিবাসী রফিকুল ইসলাম মদিনা একজন বিশিষ্ট ইসলামী কণ্ঠশিল্পী ও নলকা ইডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের জানাযা নামাজ আজ দুপুর ২টায় নলকা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমের জানাযায় ইমামতি করেন দলটির কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, সলঙ্গার কৃতি সন্তান ডঃ আব্দুস সামাদ। এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাজাহান আলী। বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সলঙ্গা থানা আমির রাশেদুল ইস...
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, আহত ১ বন্ধু
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, আহত ১ বন্ধু

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের টাকা নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালে মারা যায়। মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিনের কথা হবে মঙ্গলবার
আন্তর্জাতিক, সর্বশেষ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিনের কথা হবে মঙ্গলবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চলতি সপ্তাহেই কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিগগিরই সংঘাত বন্ধের ইঙ্গিত দিয়েছে আমেরিকা।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারই (১৮ মার্চ) কথা বলতে পারেন দুই প্রেসিডেন্ট। তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ দাঁড়ি পড়তে চলেছে। খবর তাস ও রয়টার্সের।রবিবার (১৬ মার্চ) এমনই আশাপ্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তরা। তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত আলোচনা সারতে চলতি সপ্তাহেই কথা বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ট্রাম্পের দূত হিসাবে গত বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। রোববার তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, মস্কোয় পুতিনের সঙ্গে ‘ইতিবাচক’ বৈঠক হয়েছে তার।...
নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন

|| নিউজ ডেস্ক ||পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে রোববার (১৬ মার্চ) নতুন দায়িত্বভার গ্রহণ করেন গাজী জসীম উদ্দিন।সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।সিআইডি জানায়, গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।...
মাদ্রাসার আরবি বিষয়সমূহের শিক্ষক নিবন্ধন পরীক্ষার মান বণ্টন যেরকম হতে পারে!
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মাদ্রাসার আরবি বিষয়সমূহের শিক্ষক নিবন্ধন পরীক্ষার মান বণ্টন যেরকম হতে পারে!

|| আব্দুর রহিম ||সারাদেশে মাত্র তিনটি আলিয়া মাদ্রাসা সরকারি। বাকি সব মাদ্রাসাই বেসরকারি। প্রতি বছর জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে দুই-চারটি স্কুল ও কলেজ সরকারি হচ্ছে।দুঃখের বিষয় একটি মাদ্রাসাও সরকারি হচ্ছে না।৫ আগস্টের পর অনেকে মনে করেছিলেন এই বৈষম্য দূর হবে। কিন্তু সেরকম কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।এদেশের আর্থসামাজিক উন্নয়নে মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজের কোনো অবদান নেই! বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগ দেয় "বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)"। এনটিআরসিএর বর্তমান শিক্ষক বা প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ নিয়োগের পথ বন্ধ হয়েছে ঠিক, কিন্তু যোগ্য ও দক্ষ শিক্ষক বা প্রভাষক নিয়োগ হচ্ছে কিনা সেটা বিবেচনা করা দরকার। আরবি, কোরআন, হাদিস এবং ফিকাহ বিষয়ে শিক্ষক নিয়োগের বর্তমান যে প্রক্রিয়া আছে তাতে এসব বিষয়গুলোতে সবচেয়ে বেশি যোগ্য প্রার্থীদের আসার স...