রবিবার, মে ১০

Blog

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার (যৌন হয়রানি) অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) পাইকগাছায় এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, আবুল কাশেম কাশিমনগর সরদার পাড়া জামে মসজিদের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষক। সেখানে এলাকার প্রায় ৩৫ জন শিশু ধর্মীয় শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনের ন্যায় শিশুরা মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে শিক্ষক আব্দুল কাশেম এর নিকট পড়তে যায়। এসময় শিক্ষক আবুল কাশেম...
ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে কি লিখলেন মাশরাফি!
খেলাধুলা, সর্বশেষ

ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে কি লিখলেন মাশরাফি!

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন হামজাময়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধু হামজা আর হামজা। হবেই না কেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় সুপারস্টার কখনো খেলেননি। দক্ষিণ এশিয়াতেও বিরল ঘটনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এ অঞ্চলের কোনো দেশের হয়ে খেলবেন তা স্বপ্নেও ভাবা যায়নি। সেই হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলতে বাংলাদেশে এসেছেন। এ তারকা ফুটবলার বাংলাদেশে নতুন ইনিংস শুরু করতে যাওয়ায় নানা অঙ্গনের মানুষ তাকে শুভকামনা জানাচ্ছেন। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।টাইগারদের সাবেক অধিনায়কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট তুলে ধরা হল- আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, ক...
বানারীপাড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মিলনমেলা ও ইফতার
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মিলনমেলা ও ইফতার

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার, ১৮ মার্চ (১৭ রমজান) বাইতুন নাজাত কমপ্লেক্সে এক সফল এবং আকর্ষণীয় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষক সমাজের মধ্যে একতা, ঐক্য এবং প্রজ্ঞা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক আলোচনা ও সুস্থ সামাজিক সম্পর্ক স্থাপনের দিকে গুরুত্ব দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির এবং বরিশাল-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। তার বক্তব্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরে বলেন, "শিক্ষকদের পেশাগত দায়িত্ব কেবল শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং একজন আদর্শ শিক্ষককে তার শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল ও নিবেদিত হতে হবে। শিক্ষকের মনোভাব, আদর্শ ও কর্মীশক...
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি কাতারের পূর্ণ সমর্থন
জাতীয়, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি কাতারের পূর্ণ সমর্থন

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার।মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন।রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী।’বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থনকে ‘চমৎকার’ অভিহিত করে অধ্যাপক ইউনূস সে দেশের আমিরকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ত...
বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনা বটিয়াঘাটার ৫নং ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট কুটিরহাট বাজারে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের উদ্যোগে ভান্ডারকোট বটতলা থেকে ভান্ডারকোট পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের সোলিং রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসি। মঙ্গলবার (১৮ মার্চ) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী, ছাত্র সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অবহেলিত রাস্তার সংস্কারের জোর দাবি জানান। ১৯৮৩ সালে স্থাপিত হওয়ার পর থেকে প্রায় ৪২ বছর পার হলেও রাস্তাটি কখনো দৃশ্যমান সংস্কার বা টেকসই সংস্কার হয়নি।...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের বদর দিবস পালন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে "ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা, বর্তমান মুসলিম উম্মাহ" শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আমির মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দলটির নায়েবে আমির মো: সাইফুল ইসলাম সায়েম, আব্দুল আউয়াল হাক্কানি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ১৭ রমজানই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে এবং বৈপ্লবিক চিন্তার সঞ্চারণ করেছে। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কো...
নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট, নিলুর খামার গ্রামে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবতী হাসিনা খাতুনকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে একই গ্রামের যুবক বাবর আলী (২৮)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বাবর আলী নদীতে মাছ ধরতে যায়। একই সময়ে হাসিনা খাতুন নদীতে মাছ কুড়াতে গেলে বাবর আলী তাকে জোর করে সেকেন্দার আলীর ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।হাসিনা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বাবর আলীকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ধর্ষক বাবর আলীকে পুলিশের হাতে তুলে দেয়।ভুক্তভোগী হাসিনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বল...
নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজেউন।আজ (১৮ মার্চ) দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নাগেশ্বরীর উদ্দেশে রওনা হন। পথে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বল্লভেরখাস ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।...
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

|| নিউজ ডেস্ক ||যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে গাজায় দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনির শাহাদাতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।তারা ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুসহ সব ইসরাইলি যুদ্ধাপরাধী নেতাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ থেকে এসব দাবি জানানো হয়।এ বিক্ষোভের আয়োজন করে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৪ দিন ধরে গণঅবস্থানকারী ছাত্রজনতা।বিক্ষোভ থেকে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’, ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরাইল জবাব দাও’, ‘গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে ...
বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবরকে যাবজ্জীবন কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রেমিকা হত্যার দায়ে আসামি হাবিবরকে যাবজ্জীবন কারাদণ্ড

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দরজির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।২...