বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা
|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলী ছেল।নিহতের ছেলের স্ত্রী বিউটি বলেন, আকবর আলী একজন কবিরাজ। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশী বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া...










