গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক হামাস কর্মকর্তা।মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো এই হামলায় নিহত হন হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুম। গাজা উপত্যকার খান ইউনুস শহরে অবস্থিত এই হাসপাতালটিই সেখানকার প্রধান চিকিৎসাকেন্দ্র।হামাসের এক কর্মকর্তা জানান, চারদিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য নাসের হাসপাতালে ভর্তি ছিলেন বারহুম।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে’ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করা হয়েছে যা...










