শনিবার, মে ৯

Blog

নাগেশ্বরীতে বাস কাউন্টারে ভাড়া নিয়ন্ত্রণে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বাস কাউন্টারে ভাড়া নিয়ন্ত্রণে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত ও জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ঢাকা ও অন্যান্য দূরপাল্লার পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।অভিযানকালে উপজেলার সব বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং অনুমোদিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যেসব পরিবহন সংস্থা অনুমোদিত ভাড়ার বেশি টাকা নিয়েছিল, তাদেরকে তা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জা...
ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ অনুষ্ঠিত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৫ টায় ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখা; অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, কুড়িগ্রাম জেলা শাখা; মোর্শেদ আলম, প্রধান শিক্ষক, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সম্পাদক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী পরিষদ; কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব মিয়া; সাবেক অধ্যাপক নাজমুননাহার বিউটি খাতুন, রাজারহাট মীর মোশারফ হোস...
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের বাস কাউন্টারগুলোতে অভিযান-জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের বাস কাউন্টারগুলোতে অভিযান-জরিমানা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকা রোডস্থ বাস কাউন্টারগুলোতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বাস কাউন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।শুক্রবার (৪ এপ্রিল) সকালে  উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৪ টি মামলায় ভিন্ন কাউন্টারে (এস আই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজ) অপরাধীকে সর্বমোট ৩৯,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।পরবর্তীতে বাজার স্টেশন হ...
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান (৩৪) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।সালেকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গত বছরের ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর আদালতের নির্দেশে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”উল্লেখ্য, সরকার সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটি...
তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”এই প্রত্যয়ে “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়াম হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধের আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তুলেন আল হোসাইন শিল্পী গোষ্ঠী।ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারি শোয়াইব আহমেদ ফরিদ এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম আল মাহমুদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসন ( লালমোহন-তজুমদ্দিন) এর স...
পানছড়িতে অপহরণ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অপহরণ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুনিপুর এলাকায় অপহরণ, এলাকা থেকে উচ্ছেদ ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ এর সমর্থকরা।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার মনিপুর এলাকায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট, গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি মুনিপুর এলাকায় শুরু হয়ে বড়কলক এলাকা ঘুরে আবারও মুনিপুরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম খাগড়াছড়ি জেলা সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা ও পিসিপি পানছড়ি সভাপতি সুনীলময় চাকমাএসময় বক্তারা বলেন, জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক গত ২ এপ্রিল দুধুকছড়া বাসিন্দা লক্ষি চাকমা ও ৩ এপ্রিল উত্তম কুমার চাকমাকে অপহরণ করা হয়। উত্তম কুমার চাকমা ইউপিডিএফের সহ সভাপতি নতুন কুমার চাকমার ছোট ভাই ও লক্ষি চাকমা ইউপ...
ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠক: বিএসএফের রাবার বুলেটে নিহত যুবক ভারতীয় নাগরিক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে ভারতীয় ভূখণ্ডের মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে সকাল নয়টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ নি...
খুলনায় হত্যা মামলার ৫ আসামীকে গণধোলাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় হত্যা মামলার ৫ আসামীকে গণধোলাই

|| নিজস্ব প্রতিবেদক ||খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান রবি হত্যা মামলার আসামী আটক নিয়ে শরাফপুর ইউনিয়নে চলছে তোলপাড়! মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বিক্ষুব্ধ জনগণ সাবেক ইউপি সদস্যসহ ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।জানা যায়, ঈদ উৎসবের কারণে বাজারে লোকজনের উপস্থিতি তুলনামূলক অনেক কম। এ সুযোগে মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে বানিয়াখালী বাজারে মনুর মার্কেটের একটি টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে শরাফপুরের মোকবুল হোসেন সিকদার (৪৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন।মকবুল মুজাম সিকদারের ছেলে। তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে সে চেয়ারম্যান রবি হত্যায় জড়িত কয়েকজনের নাম বলে দেয়।তার স্বীকারোক্তিনুযায়ী এলাকার বিক্ষুব্ধ জনগণ রবি হত্যা মামলার এজাহার নামীয় আসামী ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর মো: রফিক শেখসহ বানিয়াখালীর শান্ত রহমান শেখ, বৃত্তিভূলবাড়িয়া গ্রামের সাব্বির গাজী ও...
বেড়াতে এসে জলডুবিতে নিখোঁজ ৮ বছরের মালিহা
সর্বশেষ, সারাদেশ

বেড়াতে এসে জলডুবিতে নিখোঁজ ৮ বছরের মালিহা

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বাদশা খানের নাতি এবং রাসেল মিয়ার মেয়ে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মালিহা (৮) আজ বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে নানা বাড়িতে বেড়াতে এসে জম্বুদ্বীপ হেলিপোর্ট সংলগ্ন খালে গোসল করতে নেমে জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে, তবে এখন পর্যন্ত মালিহাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকার মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী জানান, এটি নতুন ঘটনা নয়। আগের দিনগুলোতে প্রায় ১৭ জন শিশু-কিশোর একই স্থানে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে মৃত্যু বরণ করেছে। স্থানীয়দের মতে, এই খালের স্রোত এতটাই বিপজ্জনক যে, প্রতিটি গোসলের সময় নিশ্চিত ঝুঁকি থাকে।এ ঘটনায় এলা...
সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের বাওইতারা গ্রামে। ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) গ্রামটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সদর কামারখন্দ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। আরো উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সম্মানিত আমির অ্যাডভোকেট নাজিমউদ্দিন সদর থানার অফিস সম্পাদক ইমনসহ সায়দাবাদ ইউনিয়নের নেতৃবৃন্দ।...