বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫
|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন।শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), পিয়াল (২০), নাঈম (১৮), তানভীর (২০)। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ...










