শনিবার, মে ৯

Blog

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে ব্যতিক্রমী হালখাতা আয়োজন; সাড়া ফেলেছে জনসাধারণের মাঝে
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে ব্যতিক্রমী হালখাতা আয়োজন; সাড়া ফেলেছে জনসাধারণের মাঝে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূমি কর আদায়ে নাগেশ্বরী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হালখাতা অনুষ্ঠান। আজ ১৫ এপ্রিল, ২রা বৈশাখ, মঙ্গলবার সকাল ১০টায় এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই হালখাতা কর্মসূচির মাধ্যমে সারাদিনব্যাপী কর গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।হালখাতার উৎপত্তি মূলত বাংলার প্রাচীন ব্যবসায়িক রীতিনীতি থেকে। "হালখাতা" শব্দটি দুইটি অংশে বিভক্ত—"হাল" অর্থ নতুন বা বর্তমান এবং "খাতা" অর্থ হিসাবের খাতা। হালখাতা মূলত একটি নতুন হিসাব খাতা যা বাংলা নববর্ষের শুরুতে ব্যবসায়ীরা পুরাতন বছরের দেনা-পাওনা নিষ্পত্তি করে নতুন করে খোলা হিশাব খাতার সূচনা করতে ব্যবহার করতেন।এই প্রথার উৎপত্তি মুঘল আমলে, বিশেষ করে নবাবদের আমলে বণিকেরা কর আদায়, হিসাব-নিকাশ সহজ করতে এ র...
পানছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

পানছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চন্দ্র কার্বারি পাড়া নামক গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর একটায় উপজেলার চন্দ্র কার্বারি পাড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ণ চন্দ্র চাকমার ছেলে জগৎ মিত্র চাকমার পরিত্যাক্ত মাটির ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।...
সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বাড়লো
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বাড়লো

|| নিউজ ডেস্ক ||দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। এতদিন যা ছিল ১৭৫ টাকা।অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯ টাকা। খোলা পাম তেলও লিটারপ্রতি ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে। অর্থাৎ, খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা।এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা; আগে যা ছিল ৮৫২ টাকা।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।সচিবালয়ে বৈঠকের পর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে ভেজিটেবল অয়েল ...
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, হামাসের না
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, হামাসের না

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা চালাচ্ছে মিসর ও কাতার। সোমবার (১৪ এপ্রিল) তারা হামাসের কাছে ইসরায়েলের নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছে। তবে হামাস জানিয়েছে, প্রস্তাবের অন্তত দুটি শর্ত একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’।হামাস বলেছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং দ্রুতই জবাব দেবে। তবে সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে নিরস্ত্র করার যে দাবি তোলা হয়েছে, সেটি আলোচনার জন্যও গ্রহণযোগ্য নয়।রয়টার্স ও আল জাজিরার তথ্যমতে, ইসরায়েল তাদের সর্বশেষ প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এর বিনিময়ে হামাসকে ১১ জন ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে হামাস বলেছে, তারা ‘এক দফায়’ সব বন্দি মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়।গ...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। তবে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেসব নিয়ে জানানো হয়নি প্রেস উইং থেকে। এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।...
মাওলানা সাজ্জাদ হোসাইনের ইন্তেকাল; বকশীগঞ্জে শোকের ছায়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মাওলানা সাজ্জাদ হোসাইনের ইন্তেকাল; বকশীগঞ্জে শোকের ছায়া

|| আহম্মেদ সায়েম | স্টাফ রিপোর্টার ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সেক্রেটারি, খ্যাতিমান আলেম ও বর্ষীয়ান রাজনীতিক মাওলানা সাজ্জাদ হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ময়মনসিংহের একটি হাসপাতালে কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি শুধু একজন রাজনীতিকই নন, বরং ইসলামি জ্ঞান ও দাওয়াহ প্রচারে তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন মাদরাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বহু বছর ধরে পাঠদান করেছেন। তার কাছে অসংখ্য শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন, যারা পরবর্তীতে দেশের নানা প্রান্তে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন।রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রামী ও আপসহীন। জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত থেকে দীর্ঘদিন থানা আমীর ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন...
বদলগাছীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বাঙালির প্রাণের এই ঐতিহ্যবাহী উৎসব। উৎসবের মূল আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, পান্তা-ভোজন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি মেলা এবং গ্রামীণ খেলাধুলা।শুভ নববর্ষের সকালেই শুরু হয় আনন্দ শোভাযাত্রা। স্থানীয় সাধারণ গ্রন্থাগার চত্বর থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। বর্ণিল পোশাকে রঙিন মুখোশ, ব্যানার, ফেস্টুন ও দেশীয় বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পুরো এলাকা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদলগাছী সাধারণ গ্রন্থাগারের সভাপতি এস. এম. জাকিতুল্লাহ। সঞ্চালনা করেন মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারি।আলোচনাসভা ও সাং...
রায়গঞ্জে ধান-চালের বাস্তবসম্মত মূল্য নির্ধারণের দাবি 
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ধান-চালের বাস্তবসম্মত মূল্য নির্ধারণের দাবি 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সরকারিভাবে চলতি মৌসুমে অসামঞ্জস্যপূর্ণ মূল্যের পরিবর্তে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন রায়গঞ্জ উপজেলার চালকল সমবয় সমিতির নেতারা।শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ আব্দুল মোতালেব শেখ বলেন, বিগত সরকারের আমলে খাদ্যমন্ত্রী ধান-চাল সংগ্রহের অসামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। এর ফলে চালকল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতো বেশি যে তাদের মেরুদন্ড ভেঙ্গে পড়েছে।...
ঢাবিতে ২০০৯-২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অনিয়ম তদন্তে কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ২০০৯-২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অনিয়ম তদন্তে কমিটি গঠন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তঃবিভাগ শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।এ লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভাগে শিক্ষক পদোন্নতিতেও অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার জন্য ডঃ তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। তাজমিরা এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড.মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা), ড. আকা ফিরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য) এছাড়াও আইন অনুষদের ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে থাকবেন এবং ...
বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন
রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র বাংলা নববর্ষ উদযাপন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপি'র আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে "নববর্ষ আনন্দ শোভাযাত্রা" শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক  আমিরুল ইসলাম খাঁন আলিম।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উ...