শুক্রবার, মে ৮

Blog

কুয়াকাটায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের কর্মশালা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কুয়াকাটায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||পটুয়াখালীর কুয়াকটায় ‘বাংলাদেশে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটাতে অবস্থিত হোটেল মোহনা ইন্টা. লি. এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) কর্মশালাটির আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। উক্ত পাইলট প্রকল্পটি...
পহেলা বৈশাখ উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলপনা উৎসব ও মঙ্গল শোভাযাত্রা
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

পহেলা বৈশাখ উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আলপনা উৎসব ও মঙ্গল শোভাযাত্রা

|| নিজস্ব প্রতিবেদক ||বছর ঘুরে আবারো এলো পহেলা বৈশাখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআই ইউ) ক্লাবসমূহ এবং এলিট পেইন্ট যৌথভাবে বৃহৎ পরিসরে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করে ‘বৈশাখ পার্বণে-১৪৩২’ শিরোনামে দুদিনব্যাপী উৎসব। গ্রামীণ সংস্কৃতি, চিরচেনা বাঙালিরূপে এই দিনটিকে উদযাপন করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাবসমূহের অংশগ্রহনে পালিত হয় বাংলা নববর্ষ বরণ। আর পুরো আয়োজনকে রাঙানোর কাজটি করছে দেশের প্রথম রং উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিট পেইন্ট।প্রতি বছরের ন্যায় এবারো এই আয়োজনের মূল আকর্ষণ হচ্ছে আল্পনা উৎসব। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ থেকে শুরু করে নলেজ টাওয়ার ও স্বাধীনতা সম্মেলন কেন্দ্র পর্যন্ত ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলে আল্পনা উৎসব।১৪ এপ্রিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্...
বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আদালতের হাজতখানায় মারধরের শিকার আ.লীগ নেতা শফিক

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আদালতের হাজতখানায় হত্যা মামলার আসামিদের হাতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে।আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দী আবু সুফিয়ান শফিকের হাজিরা ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরও বেশ কয়েকজন হাজতি অবস্থান করছিলেন। বেলা দেড়টার দিকে শফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায় সাগর ও তাঁর সহযোগী জলিল শফিককে মারধর শ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপিত
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলা নতুন বছর উদযাপনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিলো বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্নিল আয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গুলশানস্থ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রুফটপে নানা আয়োজনে মুখরিত ছিল। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে বৈশাখী উন্মাদনায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। আয়োজন জুড়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা লোকজ গান, কবিতা এবং নাচ পরিবেশন করেন।অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয় 'শুভ নববর্ষ ১৪৩২'। এরপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন। এর আগে পূর্বে অনুষ্ঠিত 'ভিডিও কনটেস্ট' এবং 'ফটো কনটেস্ট'-এ বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্স ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ারস এন্ড এডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, স্কুল অব 'ল' এর ডিন প্রফ...
সিরাজগঞ্জে কৃষিবিদ ইন‌স্টিটিউশনের আয়োজনে অভিষেক ও ঈদ পুন‌র্মিলনী 
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে কৃষিবিদ ইন‌স্টিটিউশনের আয়োজনে অভিষেক ও ঈদ পুন‌র্মিলনী 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন‌স্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা'র অভিষেক ও ঈদ পুন‌র্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর  আলোচনা সভা, দুপুরে মধ্যাহ্ন ভোজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন‌স্টিটিউশন, সিরাজগঞ্জ জেলা শাখা'র এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা অডি‌টরিয়াম হলরুমে উক্ত অভিষেক ও ঈদ পুন‌র্মিলনী অনুষ্ঠান‌  উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র  সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন‌স্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান...
কুয়েটের নির্দোষ শিক্ষার্থীদের প্রতি ইছাআবা ঢাবি শাখার সংহতি প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কুয়েটের নির্দোষ শিক্ষার্থীদের প্রতি ইছাআবা ঢাবি শাখার সংহতি প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||গত ১৪ এপ্রিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এ ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় নির্দোষ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও সুনির্দিষ্ট হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।মঙ্গলবার (১৫ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আবু বকর ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মাদ আলাউদ্দিন এ প্রতিক্রিয়া জানান।নেতৃবৃন্দ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ একটি বর্বরোচিত হামলার ঘটনা দেশবাসীর কাছে পরিলক্ষিত হয়েছে। কুয়েট এর শিক্ষার্থীদের উপর একটি সন্ত্রাসী সংগঠন ক্যাম্পাস বহির্ভূত কর্মীদের মাধ্যমে একটি পৈশাচিক হামলা চালিয়েছিলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং ...
বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক হজ্জ যাত্রীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক হজ্জ যাত্রীর মৃত্যু

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় চম্পা খাতুন (৬৫) নামে এক হজ্জ যাত্রীর মৃত্যু। এলাকাবাসি জানায়, মৃত ব্যক্তি আগামীকাল অর্থাৎ ১৬ এপ্রিল হজে যাওয়ার ফ্লাইট ছিল, কিন্তু তার সে আশা পূরণ হলো না।সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) আঞ্চলিক মহাসড়কের সমেসপুর ১১:৪৫ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ সম্পর্কে জানা যায়, দ্রুতগতির একটি ঘাতক প্রাইভেট কার তাকে সজরে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।তিনি বেলকুচির ভাতুড়িয়া গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। ঘটনাস্থলে সবাইকে প্রশ্ন করলে তারা জানায়, একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। ঘাতক প্রাইভেট কার আটক করা যায়নি। সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত অফিসার (ওসি) আব্দুল বারিক বলেন দুর্ঘটনার স...
মায়ের চিকিৎসার অর্থ জোগাতে শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত রাবি শিক্ষার্থীর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মায়ের চিকিৎসার অর্থ জোগাতে শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত রাবি শিক্ষার্থীর

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী মায়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের তৈরি শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এসব শিল্পকর্ম তিনি দীর্ঘদিনের পরিশ্রম দিয়ে তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এবং সহানুভূতিশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন।তারিফের মা, জাহানারা বেগম (৫৫), ২০১৪ সাল থেকে অসুস্থ। ২০২২ সালে তিনি ব্রেইন স্ট্রোকে বাকশক্তি ও চলাফেরার ক্ষমতা হারান। বিছানায় শায়িত সেই মা এবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর হার্টের ৪৩ শতাংশ ব্লক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন।তারিফ হাসান মেহেদী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর পরিবার নেত্রকোনা জেলার ইসলামপুর গ্র...
কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতিবাদ সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতিবাদ সমাবেশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'সাধারণ শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা কুয়েটের শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি দিবেন, তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, 'কুয়েটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কারণে বহিরাগত ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে। সেই হামলায় যাদের রক্ত বয়েছে, তাঁদের...
জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ

|| আরিফুল ইসলাম | ইআবি প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদরাসায় ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৩ আগামী ২৫ মে থেকে শুরু হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।...