রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি আভিযানিক দল। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী কার্যক্রম, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বাণিজ্য, ছিনতাইসহ নানা অপরাধ দমনে সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করছে।এরই অংশ হিসেবে ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি বিশেষ দল রাজশাহী মহানগরীর ...










