বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে র...










