প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||ক্রিপ্টোকারেন্সি ও ডলার লেনদেনের নামে সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। তাঁর জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল কার্ড এবং ব্যক্তিগত ছবি চুরি করে একটি চক্র ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাচ্ছে এবং ভুয়া আইডিগুলো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান।লিখিত বক্তব্যে মুশফিক বলেন, গত কয়েক মাস ধরে একটি প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। ফেসবুক পেজ, গ্রুপ ও হোয়াটসঅ্যাপে আমার নামে ভুয়া প্রোফাইল খুলে ক্রিপ্টোকার...










