মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||রাজনৈতিক মতাদর্শের অমিল এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের তিন প্রভাবশালী সদস্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।পদত্যাগকারী জনপ্রতিনিধিরা হলেন—বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের টানা তিনবারের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ডের চারবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ মুনছের আলী এবং ৫নং ওয়ার্ডের টানা ছয়বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। সংবাদ সম্মেলনে তারা দলটির সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতির লিখিত আবেদন তুলে ধরেন।লিখিত বক্তব্যে তারা জানান...










