বৃহস্পতিবার, মে ৭

Blog

প্রেসিডেন্সি ইউনিভারসিটির ইঞ্জিনিয়ারিং স্কুলে কোয়ালিটি বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভারসিটির ইঞ্জিনিয়ারিং স্কুলে কোয়ালিটি বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের উদ্যোগে কোয়ালিটি টিচিং লার্নিং-এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) রাজধানীস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর কোয়ালিটি কিভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়, সেই বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন। ইঞ্জিনিয়ারিং পড়ালেখার জন্য কোয়ালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা, শিক্ষকমন্ডলীকে ক্লাস এসেসমেন্টে তৎপরতা, রিসার্চ কোলাবরেশন বাড়ানোর প্রতি জোর দেন তিনি।সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হেড মোস্তাফিজুর রহমান কোয়ালিটি উত্তরনের জন্য রিসার্চ পাবলিকেশনের...
যশোরে চাকুসহ পিচ্চি রাজার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যশোরে চাকুসহ পিচ্চি রাজার সহযোগী আটক

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর কোতয়ালি থানা পুলিশ একটি বার্মিজ চাকু ও আট বোতল ফেনসিডিলসহ শহরের রেলগেট পাশ্চিমপাড়ার চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সহযোগি রবি ওরফে ছোট রবিকে (১৯) আটক করেছে। আটক রবি রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার বিল্লাল ওরফে দুলালের ছেলে। এসময় পালিয়েছে সন্ত্রাসী পিচ্চি রাজা।কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় যুবক খড়কী কলাবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে ক্ষমতার দাপট দেখানোর জন্য জড়ো হয়। সংবাদ পেয়ে তিনি সেখানে পৌছালে পিচ্চি রাজা আগেই পালিয়ে যায়। কিন্তু রবিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক আইন ও দ্রুত বিচার আইনে আলাদা দুইটি মামলা হয়েছে।...
পানছড়িতে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস (IDB) পালন
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস (IDB) পালন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে BERCR এর আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে বারোটায় র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষ তনয়া চাকমা'র (UCRF) সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।সভায় প্রকৃতির সাথে সামঞ্জস্য ও টেকসই উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতি স্থাপকতার জন্য নদী বৈচিত্র্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়।অন্যান্যদের মাঝে, থানা সাব ইন্সপেক্টর সদানন্দ বৈদ্য, উপজেলা জামায়েতে ইসলামী'র মোঃ জাকির হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, মনিটরিং অফিসার (CORLIA) তপন ত্রিপুরা, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, WCRC'র সভাপতি মিনাক্ষী চ...
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।...
সম্পর্ক উন্নয়নে ঐকমত্য, পাকিস্তান-আফগানিস্তানের দূরত্ব কমাল চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

সম্পর্ক উন্নয়নে ঐকমত্য, পাকিস্তান-আফগানিস্তানের দূরত্ব কমাল চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে।একইসঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে। আর দেশ দুটিকে কাছাকাছি আনার এ গুরুত্বপূর্ণ কাজটি করেছে আরেক প্রতিবেশী চীন।এটিকে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। খবর দ্য ডনের।বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-পাকিস্তান-আফগানিস্তানের ত্রিপক্ষীয় এক বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই ঐকমত্য আসে।তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকটি ছিল চীনের বৃহত্তর আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির অংশ, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে...
শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এস কে মনোয়ার নাহিদ
বিনোদন, সর্বশেষ

শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন এস কে মনোয়ার নাহিদ

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার শিল্পে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ এস কে মনোয়ার নাহিদ "শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫" পেয়েছেন। গত শনিবার (১৭ মে) বিকেল ৫ টায় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি)-এর এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির আয়োজন করে শের-ই-বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, যারা দীর্ঘদিন ধরে সমাজ ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা।এই দিনটিই ছিল দেশের গুণী ব্যক্তিদের জন্য এক গর্বের মুহূর্ত, যেদিন সৃজনশীল ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা প্রতিভাবান ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। যেখানে এস কে মনোয়ার নাহিদ টেলিভিশন সম্প্রচারে...
রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে বাধা নেই

|| নিউজ ডেস্ক ||ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে, গতকাল বুধবারও (২১ মে) এ রিটের শুনানি হয়, তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। পরে বৃহস্পতিবারের জন্য আদেশের তারিখ নির্ধারণ করা হয়।আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন ক...
বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ির জন্য রাস্তা নির্মাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রতিবন্ধীর ঘর ভেঙে এক বাড়ির জন্য রাস্তা নির্মাণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্র জোকনালা গ্রামে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক ক্রয়কৃত বসত ভিটার জায়গা জোরপূর্বক দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।এ ঘটনার জন্য জমির মালিক জামাল উদ্দিন মন্ডল (৪৫) পিতা-মৃত শিতল মন্ডল ও আরেক জমির মালিক ওসমান গনি আকন্দ, পিতা শুকুর আলী আকন্দ কোর্টে মামলা করে।এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধীর স্ত্রী বলেন, আমার বসতবাড়ির ঘর ভেঙে এবং হুমকি দিয়ে জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিগণ। গত ৫ আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগ সমর্থিত ক্ষিদ্র জোকনালার বর্তমান মেম্বার গোলাম নবী (৪৫), পিতা- মৃত জোনাব আকন্দ, টাকা খেয়ে এবং সহকারি জজ সাব্বির হোসেন (৪৪) পিতা সাইদ মন্ডল এর  ক্ষমতা দেখিয়ে একক বাড়ির জন্য ১০ ফিট পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আম...
শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রণে রক্ষা পায়।ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ...
ইউআইটিএসে “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” এর এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “অ্যাকসেলেরেটিং বাংলাদেশ” এর এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সফলভাবে "এআই চালিত ইমপ্যাক্ট স্টার্টআপস: সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে কীভাবে একটি স্টার্টআপ তৈরি করবেন" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থী এবং "অ্যাকসেলেরেটিং বাংলাদেশ" কর্মসূচির প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।"অ্যাকসেলেরেটিং বাংলাদেশ" হলো ডিজিটাল স্টার্টআপদের জন্য একটি স্টার্টআপ অ্যাকসেলেরেটিং প্রোগ্রাম, যা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের অংশ। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সাথে যৌথভাবে এটি...