বৃহস্পতিবার, মে ৭

Blog

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত চার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন । এদের প্রত্যেকেই ট্রাক্টর শ্রমিক।শনিবার (২৪ মে ২০২৫) আনুমানিক সকাল ৭টায় আলুটিলার ময়লাটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। ফলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।আহতরা হলেন- মাটিরাঙ্গার মো: রহিম (৩০), মো: শাহিন (২৮), মো: রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, "দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে রেকার এনে যান দুটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা ...
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কুড়িগ্রামের ২৪ নাগরিকের প্রত্যাবর্তন
সর্বশেষ, সারাদেশ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কুড়িগ্রামের ২৪ নাগরিকের প্রত্যাবর্তন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে ফেরত এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৩ মে), দিবাগত রাত দেড়টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির অন্যান...
“বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার কবিরের যাত্রার গল্প “
শিক্ষাঙ্গন, সর্বশেষ

“বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ঢাকা আলিয়ার কবিরের যাত্রার গল্প “

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||‘আল্লাহ যাকে হিদায়াত দিতে চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’— এই হাদিস হৃদয়ে ধারণ করেই যাত্রা শুরু হয়েছিল মোহাম্মদ রেজাউল কবিরের। বর্তমানে তিনি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজিতে অধ্যয়নরত। পিরোজপুরের সেহাংগল গ্রাম থেকে উঠে আসা রেজাউল স্বপ্নের সিঁড়িতে উঠলেও, যাত্রা ছিল অনেক কঠিন।অনলাইন নিউজ পোর্টাল আলোকিত দৈনিক এর সঙ্গে আলাপ হয় মোহাম্মদ রেজাউল কবিরের। এ সময় তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দীর্ঘ সংগ্রামের গল্প বলেন।রেজাউল কবির ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল সম্পন্ন করেন। এরপর ২০২২ সালে আলিম সম্পন্ন করেন ছারছিনা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসা থেকে। সরকারি মাদ্রাসা-ই-ঢাকা (ঢাকা আলিয়া) মাদ্রাসায় ফাজিল শ্রেণিতে ভর্তি হন ২০২২-২৩ সেশনে। প্রতিটি ধাপেই ছিল দুর্দান্ত ও স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লড়াই।শৈশ...
৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নিরাপদ সড়ক ও মোটর শ্রমিকদের অধিকার আদায়ে ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে মোটর শ্রমিক নেতা মোঃ মাসুদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি সড়কে চাঁদাবাজিতে অতিষ্ঠ মটর শ্রমিকরা, চাঁদাবাজির সাথে সাথে হামলা এবং হেনস্তার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অন্য আরেক শ্রমিক নেতা মোঃ মনির বলেন, সড়কে বিশেষ করে পুলিশের অবৈধভাবে হয়রানি বন্ধ করতে হবে, এছাড়াও মালিকপক্ষ আট ঘন্টার বেশি ডিউটি করালে ওভারটাইম নিশ্চিত করতে হবে।দফাগুলো হলো_১) বাংলাদেশের প্রতিটি সড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যেসকল স্থানে চাঁদাবাজরা মোটরচালক শ্রমিকদের ওপর হামলা ও হেনস্তা করেছে তাদের দ্রুত...
বেতাগী সদর ইউপি সদস্য কেনান সিকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

বেতাগী সদর ইউপি সদস্য কেনান সিকদার আর নেই

|| রুমন খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন ২নং বেতাগী সদর ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড সদস্য জনাব কেনান সিকদার ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে ৯ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে। তার ছেলে জনাব শিফাত সিকদার আলোকিত দৈনিককে জানিয়েছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ বিকালে আমার বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।...
চরম্বা ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিযুক্ত হলেন ইউপি সদস্য সৈয়দ হোসেন
সর্বশেষ, সারাদেশ

চরম্বা ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিযুক্ত হলেন ইউপি সদস্য সৈয়দ হোসেন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ হোসেন এসব কথা বলেন।বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ ৬ ইউনিয়নের ৬ জন ইউপি সদস্যকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারামতে ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সৈয়দ হোসেনসহ ৬ ইউনিয়নের ৬ জনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্...
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং "আমরা বিএনপি পরিবার" এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন।নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব "আমরা বিএনপি পরিবার" নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই? এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।এসময় আমরা...
‘নারী নীতিমালায় জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে’
রাজনীতি, সর্বশেষ

‘নারী নীতিমালায় জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে’

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নীতিমালা নির্মাণের বিভিন্ন সংস্কার কমিটির গঠন করা হয়েছে বটে, কিন্তু এই সমস্ত কমিশনের ওপর সওয়ার হয়ে বিভিন্ন মারাত্মক কুসংস্কার প্রস্তাবনা জমা হয়েছে। এ সব নীতিমালার মধ্যে তথাকথিত নারীবাদী নীতিমালা অন্যতম। এই নীতিমালায় কিছু বিকারগ্রস্ত ও জরায়ুর স্বাধীনতাকামীদের জঘন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।তারা বলেন, ফ্যাসিবাদীদের বৃহৎ অংশকে এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এ জন্য প্রশাসনের ধীরগতি ও দুর্নীতি, রাজনীতিতে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারী ইত্যাদি ফ্যাসিবাদী আমলের প্রচলিত অপরাধসমূহ প্রতিরোধ করা যাচ্ছে না।বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানী ঢাকায় ৫৮/১এ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 'সংস্কার - ...
নাগেশ্বরীতে বিএনপির সাবেক ইউপি সভাপতি সাইফুর রহমান চাষির জানাযা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির সাবেক ইউপি সভাপতি সাইফুর রহমান চাষির জানাযা অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ৮ সন্তানের জনক সাইফুর রহমান চাষী রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গাছতলা বাজার স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আলহাজ্জ সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা,ভারপ্রাপ্ত সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, নূর মোহাম্মদ আল-আমিন, তানভীরুল ইসলাম কিরণ,পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপি'র সদস্য নূর নবী দুলাল, মাহফুজার রহমান আপেল সিদ্দিকী, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি'র সদস্য রফিকুল ইসলাম, কেদার ইউনিয়ন বিএনপি'র সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, সাধারণ সম্পাদ...
রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। উদ্বোধন করেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। সভাটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ও এস এম শরীফ।এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোছলেহ্ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, ইফতিকার আহাম্মদ ইতু, সাইফুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি মোস্তফা খান, বশির উদ্দিন মোল্লা, এম. নুর উদ্দিন, মাহবুবুল আলম লি...