বৃহস্পতিবার, মে ৭

Blog

বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা আর নেই
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা আর নেই

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন হাইস্কুল রোড নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সুবিদখালি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মিলন ও কাউনিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক নূরুজ্জামান লিটনের মমতাময়ী মা শিরীন সুলতানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব জনাব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ শাহিন, প্রভাষক মামুন পারভেজ আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ। একইসাথে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত নেতা ...
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ ড. মোঃ সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ ড. মোঃ সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে ২ জুন থেকে শুরু হওয়া গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫ (Global Entrepreneurship Congress 2025) -এ বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে, যার নেতৃত্ব দিচ্ছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এই প্রতিনিধিদলের লক্ষ্য হল বিশ্বব্যাপী উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, এবং অর্থায়ন সহযোগিতা নিশ্চিত করা। এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ—বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, স্টার্টআপ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।ড. সবুর খান বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক অংশীদারিত্বের সঙ্গে সংযুক্ত করা। গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ...
মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব, প্রখ্যাত ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ্ আব্দুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ জুন ২০২৫) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদ...
রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আফছার আলী
সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আফছার আলী

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বিশ্বের সকল মুসলিম তথা সলঙ্গা থানাবাসী এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির মো: আফছার আলী।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একটি বছর পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল আযহার দিন।সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে শুরু হয় ঈদুল আযহা। আবার একটি বছর পরে আত্ম পরিশুদ্ধির ফলে ঈদের নামাজে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।ইসলাম শান্তির ধর্ম, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব...
সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সন্তানকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন সাথী খাতুনের

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত সুজনের কুঠি গ্রামের বাসিন্দা আবু সাঈদ এর মেয়ে সাথী খাতুন (২১) আজ জীবনযুদ্ধে পরাজিত হওয়ার মতো এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ২০২০ সালে সুজনের কুটি দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে শিক্ষাজীবন শেষ করেছিলেন তিনি। কিন্তু সেই শিক্ষার আলো আর নতুন জীবনের স্বপ্ন তাকে খুব বেশি দূর এগোতে দেয়নি।দাখিল পাস করার পরপরই বিয়ে হয় সাথীর। স্বামী আনারুল হক একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সংসারের স্বপ্ন নিয়ে এগোতে চেয়েছিলেন সাথী। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিপ জয়েন্টের জটিল রোগে আক্রান্ত হন তিনি। ক্রমেই শারীরিকভাবে অচল হয়ে পড়েন, আজ তিনি নিজের পায়ে দাঁড়িয়ে বাইরের আলো পর্যন্ত দেখতে পারেন না।একমাত্র দেড় বছরের সন্তানকেও কোলে নেওয়ার সাধ আজও পূরণ হয়নি সাথীর। অসহ্য যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় প্রতিটি দিনই তার কাছে বে...
ঝিকরগাছায় সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর ঝিকরগাছা উপজেলার সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ জুন) সকালে কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহিদুল ইসলাম সুমন। এছাড়াও বক্তব্য দেন বিদ্যুৎসাহী সদস্য মো. মশিয়ূর রহমান, সহকারী অধ্যাপক মো. শফিউর রহমান, সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা রুমা, প্রভাষক মো. আবু হাসান, প্রভাষক মো. শাহারিয়া আলমসহ ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাজী ইদ্রিস আলী।...
গোপরেখী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

গোপরেখী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি দৌলতপুর গোপরেখী গ্রামে ০২-০৬-২০২৫ খ্রি. রোজ (সোমবার) ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল এর অর্থায়নে ৯,৫০,০০০/- টাকায় গোপরেখী ইলিয়াস কণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সুপেয় পানি প্রাপ্তির নিমিত্তে ২ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ।আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক মন্ডল, ইলিয়াস কণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, অধ্যক্ষ ইকবাল কবীর,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকউল্লাহ খন্দকার, পরিচালনা কমিটির সদস্য ...
অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অবশেষে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডস আক্রান্ত গর্ভবতীর অপারেশন সম্পন্ন

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী সেই নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অপারেশন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ও গাইনি বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় গর্ভবতী ওই নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশু দু’জন সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের একটি ক্যাবিনে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এর আগে হাসপাতালে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হওয়ায় অপারেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে হাসপাতালে দ্বিতীয়বারের মতো কোন এইচআইভি-এইডসে আক্রান্ত গর্ভবতী নারীর সফল অপারেশন সম্পন্ন হলো।এদিকে অপারেশন কার্যক্রম শেষে গাইনি বিভাগের অপারেশন থিয়েটার ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তবে জরুরী প্রসূতি অপারেশন জেন...
ঢাকা আলিয়ার আবাসিক দুই হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ার আবাসিক দুই হলের নতুন প্রভোস্ট মাসুম বিল্লাহ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী রহ. ও মুফতি আমিমুল ইহসান হল—এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুম বিল্লাহ। তিনি বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।প্রভোস্ট হিসেবে নিয়োগ পাওয়া মাসুম বিল্লাহ নিজেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। ২০০৩ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এবং ২০০৫ সালে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ফাজিল স্নাতক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।আবাসিক জীবনেও তিনি ছিলেন সক্রিয় ও স্মরণীয় ছাত্র। তিনি আল্লামা কাশগরী হলের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে আবাসিক ছিলেন এবং ২০০৮ স...
ইউআইইউ মার্স রোভার টিম টানা ৪র্থ বারের মত এশিয়াতে প্রথম ও বিশ্বের সেরা সায়েন্স টিম হিসেবে স্বীকৃত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ মার্স রোভার টিম টানা ৪র্থ বারের মত এশিয়াতে প্রথম ও বিশ্বের সেরা সায়েন্স টিম হিসেবে স্বীকৃত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় টানা চতুর্থবারের মতো ১ম স্থান অর্জন এবং বিশ্বব্যাপী ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ২৮-৩১ মে ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। “ইউআইইউ মার্স রোভার টিম” ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগীতায় এশিয়ায় ১ম হয়েছিলো।তিন দিনের চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এ জন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে।ইউআইইউ মার্স রোভ...