বৃহস্পতিবার, মে ৭

Blog

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় টিআর-কাবিখার চাল ভারতীয় বস্তায় প্যাকিং: খোকন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সরকারি চাল ভারতীয় ‘নুরজাহান’ ব্র্যান্ডের চালের বস্তায় পুনঃপ্যাকিং করার অভিযোগে যশোরের ঝিকরগাছায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঝিকরগাছা উপজেলার কাটাখাল কালিতলা এলাকার ‘খোকন এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। অভিযানে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম খোকন সরকারিভাবে বরাদ্দ পাওয়া টিআর ও কাবিখা প্রকল্পের চাল ভারতীয় ‘নুরজাহান’ চালের বস্তায় ভরে বাজারজাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা...
বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় মিঠু’র উপর হামলা; জামায়াতের সংবাদ সম্মেলন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৩ জুন) সকালে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলাকালে পৌর ভবনে হামলার ঘটনা ঘটে। পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগম চাল বিতরণে অংশ নিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আঃ রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠু আহত হ...
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, ৬০৫২১ জন উত্তীর্ণ
জাতীয়, সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ, ৬০৫২১ জন উত্তীর্ণ

|| নিউজ ডেস্ক ||১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী। বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবার পর আজ এই চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামী জসিম উদ্দিন(৪৪)কে আটক করেছে চাঁদগাঁও থানা পুলিশ।সোমবার (২ জুন) সকালে ঢাকার টঙ্গীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলি মাঝের পাড়া মুহাম্মদ ইদ্রিসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আফতাব উদ্দীন।জানা যায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নিজ উপজেলা লোহাগাড়া ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকার একটি বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম চাঁদগাঁও থানা পুলিশ ঢাকা টঙ্গীর সেই বাসাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ছাত্র-জনতার উপর হামলায় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়েকৃত মামলার ৭ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন।এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চাঁদগাঁও থানার ভারপ্রা...
বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বকনা বাছুর বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বকনা বাছুর বিতরণ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১২৫ জন সুফলভোগীর মাঝে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি টিন একটি ম্যাট ও ২৭০ কেজি খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব বাছুর ও উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনে বার্তার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস ...
ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশ সুপারের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন
সর্বশেষ, সারাদেশ

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশ সুপারের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। মঙ্গলবার (৩ জুন-২০২৫) তিনি মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন।পুলিশ সুপার, যানজট নিরসনে গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং এ ট্রাফিক ব্যবস্থাকে আরও দক্ষ ও সমন্বিত করতে দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।...
নতুন প্রজন্মের কৃষি ভাবনায় ‘পার্টনার’: প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুষ্টির সমন্বয়
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নতুন প্রজন্মের কৃষি ভাবনায় ‘পার্টনার’: প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুষ্টির সমন্বয়

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||কৃষি শুধু খাদ্য উৎপাদনের ক্ষেত্র নয়, এটি এখন এক বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর অংশ—এই বার্তা তুলে ধরেছে বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (৩ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ কংগ্রেসে কৃষক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান বলেন, “কৃষি উন্নয়নের সঙ্গে সঙ্গে উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি সচেতনতা ও পরিবেশ সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। 'পার্টনার' প্রকল্প এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।” তিনি বলেন, “প্রযুক্তি ও তথ্যভিত্তিক কৃষি চর্চার মাধ্যমে কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে।”বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবা...
পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া এবং জিয়ানগর এলাকার স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন পানছড়ি সাব জোন।মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকাল ১০ টায় পানছড়ি সাব জোন কমান্ডারের উপস্থিতিতে ৩০ টি পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন।এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের এই পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।...
পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের উপস্থিতিতে মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জেলেদের মাঝে ছাগল - ছাগলছানা ও শুকর ছানা তুলে দেন।উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলেদের জীবিকা ও জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ কার্যক্রম করা হয়। উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।সুবিধা ভোগীদের অভিযোগ, সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ বিকল্প কর্ম সংস্থান বাস্তবায়নের লক্ষে দারিদ্র্য জেলে জনগোষ্ঠীর মাঝে বিতরনকৃত ছাগলগুলো বাজেট অনুপাতে কমমুল্যে ক্রয় করে আমাদের দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ...
যশোরে সড়ক দুর্ঘটনা, শঙ্কামুক্ত যাত্রীরা
সর্বশেষ, সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনা, শঙ্কামুক্ত যাত্রীরা

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর ঝিকরগাছার পুরন্দরপুর বিহারীপাড়ার মোড়ে (যশোর বেনাপোল মহাসড়কে) সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে ওভারটেক করতে গিয়ে ফুলঝুড়ি পরিবহনের পাবনা গামী বাস দুর্ঘটনার শিকার হয়। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির শিকার হয়নি, যাত্রীরা সবাই সুস্থ আছে বলে জানা গেছে।ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে ঝুঁকি নিয়ে ওভারটেক না করার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনতাসহ সচেতন মহল।...