বুধবার, মে ৬

Blog

সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর বাবা সিঙ্গা গ্রামের প্রবীণ মুরুব্বী মোনছের আলী তালুকদার (৯৫) আর নেই। অসুস্থতাজনিত অবস্থায় তাঁর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহে-----রাজিউন। এমন প্রবীণ ব্যক্তির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (১৭ জুন) বাদ যোহর সিঙ্গা-তেলকুপি ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনিরছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি জনাব এম আকবর আলী ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার।এসময় মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদ...
ফুলবাড়ীতে গরুর ‘ল্যাম্পি স্কিন ডিজিজ’-এ আতঙ্কে খামারি
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে গরুর ‘ল্যাম্পি স্কিন ডিজিজ’-এ আতঙ্কে খামারি

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। দিন যত যাচ্ছে, বাড়ছে আক্রান্ত ও মৃত গবাদিপশুর সংখ্যা। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী উপজেলায় বর্তমানে খামারি ও প্রান্তিক কৃষকদের মালিকানাধীন প্রায় ৬৭ হাজার গরু রয়েছে। এসব গরুর মধ্যে অসংখ্য গরু ইতোমধ্যে এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। প্রতিদিন গড়ে ৪-৫টি গরু এ রোগে আক্রান্ত হয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে। তবে, ঠিক কত সংখ্যক গরু আক্রান্ত এবং কতটি গরু মারা গেছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাদুর্ভাবটি এবারে অন্য যেকোনো সময়ের চেয়ে ...
রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।মঙ্গলবার (১৭ জুন) সকালে তিনি সিরাজগঞ্জে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার  মোঃ  ফারুক হোসেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি-কে "গার্ড অব অনার" প্রদান করেন।ডিআইজি  সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।ডিআইজি, ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকন...
শাহজাদপুরে স্মার্ট ডেইরি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শাহজাদপুরে স্মার্ট ডেইরি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত স্মার্ট ডেইরি প্রকল্পের দিনব্যাপি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল হতে দিনব্যাপী উপজেলার বিসিক এলাকাস্থ পিপিডি ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত। কর্মশালায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, মিল্ক ভিটা'র ম্যানেজার ডাঃ মোঃ বাবুল আক্তার, বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্য...
আইসিটি’র তরুণদের মাধ্যমে ভালো অবস্থানে যাবে বাংলাদেশ: বেরোবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইসিটি’র তরুণদের মাধ্যমে ভালো অবস্থানে যাবে বাংলাদেশ: বেরোবি উপাচার্য

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশের অর্থনীতিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আইসিটি খাতের দক্ষ তরুণদের হাত ধরে বাংলাদেশ ভালো অবস্থানে জায়গা করে নিবে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, পদক প্রাপ্তি বড় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করাই মুখ্য বিষয়। অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের পছন্দের বিষয়...
মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন খুলনা শহর, দুর্ভোগে সাধারণ মানুষ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন খুলনা শহর, দুর্ভোগে সাধারণ মানুষ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||✅ রাস্তাঘাট, গলি ও বাজার হাঁটু সমান পানিতে ডুবে যায় ✅ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও অফিসগামীদের সীমাহীন ভোগান্তি✅ ১৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পেও সমাধান আসেনি, উঠেছে দুর্নীতির অভিযোগমাত্র এক ঘণ্টার টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে খুলনা শহরের রাজপথ, গলিপথ এবং বাজার এলাকা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার পর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে শহরজুড়ে দেখা দেয় চরম জলাবদ্ধতা, ড্রেনেজ সিস্টেম ছিলো বিপর্যস্ত।হাঁটু পানিতে ডুবে শহর, অচল যানবাহনঃরাজপথে জমে থাকা পানি হাঁটু পর্যন্ত উঠে আসে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়া কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক অটোরিকশা, মোটরসাইকেল রাস্তায় অচল হয়ে পড়ে। ফলে গণপরিবহন চলাচল ব্যাহত হয় এবং হাজারো মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়।জলাবদ্ধতার সবচেয়ে বেশি প্রভাব রয়েল ও পিটিআ...
ঢাকা আলিয়ার হলে তল্লাশি অভিযান, অবৈধ ইলেকট্রিক চুলা জব্দ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ার হলে তল্লাশি অভিযান, অবৈধ ইলেকট্রিক চুলা জব্দ

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ঢাকা আলিয়ার নতুন হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ দায়িত্ব গ্রহণের পর প্রথম অভিযানেই উঠে আসে একাধিক নিয়ম বহির্ভূত সরঞ্জামের চিত্র।আজ মঙ্গলবার (১৭ জুন) সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী (রহঃ) হলে এক বিশেষ হল পরিদর্শন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন নবনিযুক্ত হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ। দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক রেড বা হল তল্লাশি।তল্লাশিকালে হলের বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক হিটার, ইনডাকশন কুকার, মাল্টিপ্লাগ ও অন্যান্য বিপজ্জনক বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া যায়, যা হলে ব্যবহারের নিয়মের পরিপন্থী। এসব সরঞ্জাম বিদ্যুৎ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। এছাড়াও ক্যান্টিন থেকে হারিয়ে যাওয়া ৮০টি খাবার পরিবেশন করার প্লেট এবং পাঁচটি ভাতের গামলা উদ্ধার করা হয়েছে, যেগুলো আগে দীর্ঘদিন ধরে নিখোঁজ...
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত মোহাম্মদ নাছির (৩৮) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়ার বাসিন্দা।সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবনের সময় তাকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।সূত্র জানায়, মোহাম্মদ নাছির কুখ্যাত ‘তৌহিদ গ্রুপ’ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তার গতিবিধি নজরদারিতে রেখেছিল।অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈমের নেতৃত্বে একটি টিম ও লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার সময় বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় তা...
ভূরুঙ্গামারীতে শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে শিক্ষকরা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে শিক্ষকরা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। তদারকী না থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠিানে নিজেদের ইচ্ছামত ক্লাস শুরু ও শিক্ষার্থীদের ছুটি প্রদান করা হচ্ছে।জানা গেছে, প্রায় ৬ মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বদলী নিয়ে অন্য উপজেলায় চলে যান। তার আগে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বদলী নেন।পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলেও তিনি কোন সপ্তাহে ১ দিন আসেন আবার কোন সপ্তাহে আসেন না।উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় এবং বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন না করায় উপজেলার মাধ্যমিক ও মাদরাসা শিক...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া ও এডমিট কার্ড বিতরণ ২২ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের দোয়া ও এডমিট কার্ড বিতরণ ২২ জুন

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষার্থীরা।পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং মানসিক উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছে দোয়া মাহফিল। আগামী ২২ জুন ২০২৫, রবিবার সকাল ১১টায়, মাদ্রাসার তৃতীয় তলাস্থ মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে এডমিট কার্ড বিতরণ করা হবে। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দোয়া মাহফিলে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করবেন, যা তাদের পরীক্ষা সম্পর্কে আত্মবিশ্বাস ও মনোবল বাড়াবে।এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মিক শান্তি ...