বুধবার, মে ৬

Blog

কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কলাউজান ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সভা সম্পন্ন

|| স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ||চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কলাউজান ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুন।কলাউজান ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক মোহাম্মদ পিয়ারু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা...
ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনা নগরবাসী
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভারী বর্ষণে জলাবদ্ধতায় নাকাল খুলনা নগরবাসী

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||মাঝারি ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরের বিভিন্ন এলাকা, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। গতকাল (১৭ জুন) ভোর থেকে একটানা অথবা থেমে থেমে আজ দুপুর ১ টা পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে। তলিয়ে গেছে মানুষের বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিরামহীন বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। ভোগান্তিতে পরেন পথচারীরাও।সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কাঙ্খিত যানবাহনের জন্য। নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় নীচু সড়ক তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়ে চালকরা। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে। অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায়। ফুটপাত দিয়ে...
নওগাঁয় লেখক সম্মেলন ১৭ ও ১৮ জুলাই
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় লেখক সম্মেলন ১৭ ও ১৮ জুলাই

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত 'কাহ্নপা সাহিত্য পদক' প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই। শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন 'নওগাঁ সাহিত্য পরিষদ' ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে।বুধবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'সলক' সম্পাদক অনিন্দ্য তুহিন, কবি ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'রুপন্তর' সম্পাদক রবিউল ম...
মিরপুর থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী আদির সন্ধান মেলেনি ৩ দিনেও
বিশেষ সংবাদ, রাজধানী, সর্বশেষ

মিরপুর থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী আদির সন্ধান মেলেনি ৩ দিনেও

|| মো. আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে আদি ইবনে জামান (১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত রবিবার (১৫ জুন) সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজের তিন দিন পার হলেও আজ বুধবার (১৮ জুন) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ আদির বড় ভাই মুহাম্মদ সায়াদ জানান, “ওইদিন সকাল ৯টার দিকে আদি বাসার নিচে দুধ আনতে নামে এবং নিরাপত্তারক্ষীকে টাকা দিয়ে দুধ আনিয়ে নেয়। পরে দুধ বাসায় রেখে আবার নিচে নামে। কিন্তু কেন সে আবার নিচে যাচ্ছে, তা পরিবারের কাউকে জানায়নি।”তিনি আরও জানান, “প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কিছু কিনতে গেছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও সে বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন সোমবার (১৬ জুন) কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমাদের বা...
ইআবিতে কামিল মাদরাসা প্রধানগণের চতুর্থ ধাপের কর্মশালা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবিতে কামিল মাদরাসা প্রধানগণের চতুর্থ ধাপের কর্মশালা শুরু

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কামিল মাদরাসার অধ্যক্ষদের নিয়ে চতুর্থ ধাপে “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” কর্মশালা শুরু হয়েছে। ঈদুল আযহার ছুটি শেষে বুধবার (১৮ জুন) সকাল ৯টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।এসময় প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর শামছুল আলম বলেন, মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নয়নের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণ কর্মশালা’সহ শিক্ষক, শিক্ষার্থী ও দেশের বাহিরে উচ্চ শিক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আরবি ভাষা ও বিভিন্ন ভাষার কোর্স চালু করা হবে।কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন৬৬ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ...
ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানবীজ ও সার পেলো ২৪৫০ জন কৃষক। বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ধানবীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব উপকরণ প্রদান করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ২৪৫০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ ও ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।...
খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় একটি বিদেশী রিভলবার ও গুলিসহ আটক সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ এবং ২৭০ পিস ইয়াবাসহ আটক শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাট জেলা শাখার অধীনস্থ শরনখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামিম সিকদার এবং খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রাজু আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাত...
নাগেশ্বরীর রামখানায় একটি রাস্তা মরণফাদঁ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর রামখানায় একটি রাস্তা মরণফাদঁ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীর পশ্চিম রামখানা দিঘীরপাড় হইতে দেওয়ানিটারি আব্দুল জব্বার মাস্টার বাড়ীর রাস্তাটি মেরামতের অভাবে জনগণের চলাচলেচরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি বতর্মানে খাল খদ্দেরে ভরা। ছোট ছোট যানবাহন চলাচল করতে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হয়ে পুকুরে পড়ে যাচ্ছে। পুকুরের গড় ভাঙতে ভাঙতে যানবাহন চলাচলের জন্য বর্তমানে রাস্তাটি অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি বর্তমান সময়ে মেরামত না করলে আগামী বর্ষায় বিশেষ করে পুকুরের গড় দেবে যাওয়ার সম্ভবনা রয়েছে। মাত্র ৯০০ মিটার রাস্তা সংস্কার করলে যান চলাচলের আর কোন বাধা থাকবে না বলে এলাকাবাসী জানিয়েছে।উল্লেখ্য যে, গত ৭/৮ বছর আগে রাস্তাটি মেরামত করলেও অদ্যবধি সংস্কার না হওয়ায় রাস্তায় এই ধরনের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করে অত্র এলাকার জনগণের চলাচলের সু ব্যবস্থা করত...
জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না: আলী খামেনি
আন্তর্জাতিক, সর্বশেষ

জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না: আলী খামেনি

|| আন্তর্জাতিক ডেস্ক ||জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।পোস্টে খামেনি বলেছেন, "আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না,"। তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে।এদিকে, মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়ে...
টিএইচই ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫-এ শীর্ষ ২০০তে স্থান পেল ডিআইইউ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

টিএইচই ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫-এ শীর্ষ ২০০তে স্থান পেল ডিআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংস ২০২৫-এর ফলাফল অনুযায়ী বাংলাদেশে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি শীর্ষ ২০০ গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধবার (১৮ জুন ২০২৫) এই তালিকা প্রকাশিত হয়।বিশ্বব্যাপী ২৩১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০১ থেকে ২০০ এর মধ্যে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ থেকে র‌্যাঙ্ক করা ১৯ টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রথম স্থানে রয়েছে। ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা অর্জিত জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির অর্জন পরিমাপ করে এবং সেই অনুযায়ী র‌্যাঙ্কিং করা হয়।এই বছর, ডিআইইউ বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে। উল্লেখযোগ্...