ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি দায়বদ্ধতার আহ্বান
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ ১৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বে দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত হলেও দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের কাছে দিনটি ‘সুন্দরবন দিবস’। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে সচেতনতা সৃষ্টি ও সংরক্ষণের দাবি জোরদার করতেই এ দিবস পালন করা হয়।উপকূলীয় খুলনাসহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি উপকূলীয় মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে এই বনই প্রথম প্রতিরোধ গড়ে তোলে।বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। বন বিভাগের তথ্যমতে, এখানে ৫ শতাধিক উদ্ভিদ প্রজাতি ও পাঁচ শতাধিক বন্য প্রাণীর বসবাস। বিশ্বের বিরল প্রজাতির প্রাণী রয়েল বেঙ্গল টাইগার-এর অন্য...










