বুধবার, মে ৬

Blog

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ; গ্রেপ্তার ২

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল। আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রবিবার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব কর্মকর্তা জা...
‎নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎২০২৪-২০২৫ খ্রি. অর্থবছরে খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- নাগেশ্বরী   উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭০০ জন প্রান্তিক সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক বিঘা জমিতে চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।‎‎সোমবার (২৩ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অফিসে উক্ত বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির  আহম্মেদ।‎‎উদ্বোধনের সময় নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহম্মেদ। তিনি বলেন, "সরকার কৃষকের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় ক...
খুলনায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি বুলবুলকে অব্যাহতি ও যুবদল নেতা তৌহিদ বহিস্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ওয়ার্ড বিএনপি’র সভাপতি বুলবুলকে অব্যাহতি ও যুবদল নেতা তৌহিদ বহিস্কার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত সদর থানার ৩০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল)-কে দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।রবিবার (২২ জুন) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, সদর থানা বিএনপি'র সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সুপারিশের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপি'র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন রবিবার রাতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।একই সাথে যুবদলের সুপারিশে ৩০নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্ক...
মানারাত ইউনিভার্সিটিতে জমকালো নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটিতে জমকালো নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। জমকালো এ নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রং-বেরঙয়ের বেলুন-ফেস্টুনে সাজানো হয় অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান নবাগত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যত পেশাগত জীবনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ত...
দুরারোগ্য রোগী বিএনপি নেতা মনিরের শয্যা পাশে নগর বিএনপির সভাপতি এ্যাড. মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দুরারোগ্য রোগী বিএনপি নেতা মনিরের শয্যা পাশে নগর বিএনপির সভাপতি এ্যাড. মনা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনির দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার (২২ জুন) সকালে গুরুত্বর অসুস্থ মনিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসভবনে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা।এ সময় তিনি মনিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে পরিবারের সদস্যদের সাথে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন। তিনি ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান মনির রোগমুক্তি কামনা করেন।এ সময় তার সঙ্গে ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য কাজী সান্টু, খুলনা মহানগর বিএনপি’র মিডিয়া সেলের সদস্য মতি প্রমুখ।...
তানযীমুল উম্মাহর আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

তানযীমুল উম্মাহর আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান

|| মির্জা নাদিম | গাজীপুর ||তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) উত্তরায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরিশুদ্ধ নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ ও প্রখ্যাত আলেম ড. হিফজুর রহমান বলেন, “আলিম শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি খালিস নৈতিকতা ধারণ করে সমাজে আলোর দিশারী হয়ে উঠতে হবে।” তিনি বলেন, ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী জ্ঞানচর্চার সমন্বয়ই আজকের প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ৪ নম...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আলিম পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ জুন) শিক্ষাপ্রতিষ্ঠানটির কেন্দ্রীয় মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ শাখায় ১২২ জন এবং বিজ্ঞান শাখায় ১৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের পরীক্ষার প্রস্তুতি ও মানসিক আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ দোয়া মাহফিল আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা মনজুরুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ মহসিন কবিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অধ্যক্ষ প্রফেসর মোঃ ওব...
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী বেলকুচির ইউএনও আফিয়া
সর্বশেষ, সারাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী বেলকুচির ইউএনও আফিয়া

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন পেয়েছেন বেলকুচি   উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। তাঁকে ঢাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়েছে।বুধবার (১৮ জুন)  মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।৩৪ তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এই কর্মকর্তা ২০২৩ সালের ১৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন।বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া বলেন, গত ১৮ জুন এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন করা হয়েছে। আমার নতুন কর...
খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ গতকাল রাত ১.৩০ ঘটিকা হতে ভোর ৫ ঘটিকা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ১) সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), পিতা-বাবুল মোল্লা, সাং তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ২) তৌহিদুর রহমান (৪২), পিতা-মৃত শেখ হাবিবুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা ৩) আরিফ হোসেন (৩১), পিতা-শফিকুল ইসলাম মোল্লা, সাং-তালতলা টুটপাড়া মেইন রোড, থানা-খুলন এবং ৪) তাসফিকুর রহমান (১৯), পিতা-তৌহিদুর রহমান, সাং-১২৮/১ টুটপাড়া মেইন রোড, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়।স্থানীয়রা ও আইন শৃংঙ্খলা বাহিনী সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই ব...
মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) বিষয়ক সচেতনতা কর্মশালা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) বিষয়ক সচেতনতা কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজারে "মৎস্যচাষ উন্নয়ন কর্মসূচি (এআইপি) এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন (টিপিসি) এর মাধ্যমে জলবায়ু সহিষ্ণু মৎস্য উন্নয়ন" শীর্ষক এক সচেতনতা কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) কক্সবাজারের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজার এর সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-এর যৌথ আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতাবাংলাদেশের অর্থনীতিতে মৎস্য ও মৎস্যচাষ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাত জাতীয় জিডিপিতে ২.৪৩% অবদান রাখে, মোট জনগোষ্ঠীর ৬০% এর প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে এবং প্রায় ১২% শ্রমশক্তিকে কর্মসংস্থান প্রদান করে। এছাড়াও, এই খাত ...