সোমবার, মে ৪

Blog

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

|| নিউজ ডেস্ক ||দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঝড়ের আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।যে সাতটি অঞ্চলে ঝড় হতে পারে সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।এদিকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় অধিদফতর। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।...
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরায়েল
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরায়েল

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এই অস্থায়ী চুক্তি কার্যকর হলে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ হয়।তিনি আরও জানান, কাতার ও মিসর শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কাছ থেকেই আসবে চূড়ান্ত প্রস্তাব। ট্রাম্প বলেন, আমি আশা করি হামাস এই প্রস্তাব মেনে নেবে। কারণ যদি তারা তা না করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। আলোচনায় মধ্যস্থতা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকো...
নাগেশ্বরীতে হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডিএম একাডেমি ফুটবল মাঠে এক মাসব্যাপী হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, প্রভাষক নুর মোহাম্মদ আল-আমিন, নাজির হোসেন, মেলা কমিটির সদস্য ও বিএনপি নেতা প্রভাষক আজহারুল ইসলাম আল-আমিন, বণিক সমিতির সভাপতি ফজলুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, জহুরুল হক কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহীদ খান, জাসাসের আহ্বায়ক হাবিবুল হক মৃধা, সাংবাদিক শফিকুল ইসলাম শফি ও ...
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তরের আলোচনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তরের আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অতিমাত্রায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের কারণে সুন্দরবনের অনন্য প্রাকৃতিক সম্পদ ধ্বংসের মুখোমুখি পৌঁছেছে। সুন্দরবন অঞ্চলে প্লাস্টিক দূষণ বন্ধে এখুনি পদক্ষেপ গ্রহণ করা জরুরী। সরকারি ও বেসরকারি উদ্যোগকে সম্মিলিতভাবে কাজ না করলে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করা সম্ভব হবে না। মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।সোমবার (৩০ জুন) সকালে জার্মান সরকার ও হেলভেটাস জার্মান-এর সহায়তায় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর-এর ...
মধ্যপ্রাচ্যে সংঘাত, মার্কো রুবিয়র ফোনালাপ ও উপমহাদেশের পররাষ্ট্রনীতি
অভিমত, বিশেষ সংবাদ, সর্বশেষ

মধ্যপ্রাচ্যে সংঘাত, মার্কো রুবিয়র ফোনালাপ ও উপমহাদেশের পররাষ্ট্রনীতি

|| বাপি সাহা | উন্নয়নকর্মী ||গাজায় ইসরায়েলের হামলায় লক্ষাধিক প্রাণ বিসর্জন হয়েছে, যদিও আরববিশ্ব চুপচাপ, যা সকলের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ শিবিরে খাদ্যের জন্য যাওয়া মানুষের উপর হামলা মানব ইতিহাসে নজীর হয়ে থাকবে। দুগ্ধপোষ্য শিশুর মৃতদেহ যখন পিতার কোলে সেই দৃশ্য কতটুকু আবেগতারিত সেই প্রশ্ন রাখতে চাই বিশ্বের বিবেকবান মানুষের কাছে। প্রতিবাদের ফলশ্রুতিতে সুপরিকল্পিতভাবে ইসরায়েল ইরানের উপর পারমাণবিক স্থাপনার হামলা চালায়। এই হামলার জন্য ইসরায়েলকে দোষী সাবস্ত্য করে কোন প্রতিবাদ জানায়নি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সংগঠন জাতিসংঘ। ইরান যখন পাল্টা হামলা চালায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য বা নিজের শক্তি প্রকাশ করার জন্য তখন সংঘাত বন্ধের আহবান জানানো হয়।ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুংকার ছেড়ে দিয়ে হামলা বন্ধের এবং পারমাণবিক কার্যক্রম বন্ধের জন্য ইরানের প্রতি স...
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
সর্বশেষ, সারাদেশ

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক হিসেবে যোগদান করলেন- সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাজমুল হক। এসময়ে  নবাগত প্রশাসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওমর ফারুক তালুকদার, পরিষদের সকল সদস্য, কর্মচারী এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে  ইউনিয়ন পরিষদ সামনে এবং প্রশাসক কক্ষে নবাগত প্রশাসকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশাসক কক্ষে পরিচিতি পর্ব ও মতবিনিময়  সভা করা হয়। এসময়ে সদর উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন,  সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম তালুকদার মজনু, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান ত...
টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

|| মির্জা নাদিম | টঙ্গী (গাজীপুর) ||গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খান।ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান সোমবার (৩০ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সাতাইশ ধরপাড়া এলাকায় বসবাস করছেন বজলুর রহমান। গত শনিবার (২৮ জুন) তিনি তার বাসার তৃতীয় তলার নির্মাণকাজ শুরু করলে মিরাজ খান ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।এরপর সোমবার দুপুরে আবারও মিরাজ খান দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিরাজ ও তার সহযোগীরা বজলু...
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড ফোন জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২৮৪টি ভারতীয় অ্যান্ড্রয়েড ফোন জব্দ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মোবাইল যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে চোরাকারবারীরা বিজিবির ধাওয়া এড়িয়ে পালিয়ে গেলেও ফেলে যাওয়া মালামাল উদ্ধার করা হয়।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসারের দেওয়া তথ্যমতে, জব্দ করা ২৮৪টি বিভিন্ন মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার টাকা। অভিযানে জব্দ করা এসব ভারতীয় মোবাইলের বিষয়ে চোরাকারবারীদের পরিচয় শনাক্ত এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির টহলদল মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নাগরাজ নামক স্থানে বিশেষ...
সিরাজগঞ্জে চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জামায়াতে দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জামায়াতে দোয়া মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা। আজ মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর জেলা শহরের এস এস রোডে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, জুলাই আন্দোলনে এই শহীদেরা জীবনের ঝুঁকি নিয়ে যদি তারা তাদের জীবন বিলিয়ে না দিতেন তাহলে এ আন্দোলন সফল হওয়া সম্ভব হতো না। শহীদ আবু সাঈদ প্রথম তার জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন এদেশের দামাল ছেলেরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। তিনি আরো বলেন, অসংখ্য শহীদ এবং আহতদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।সভাপতি হিসেবে...
দেড় ঘণ্টা পর রূপসা সেতুতে যান চলাচল শুরু
সর্বশেষ, সারাদেশ

দেড় ঘণ্টা পর রূপসা সেতুতে যান চলাচল শুরু

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) টোল প্লাজা অবরোধ কর্মসূচি দেড় ঘণ্টা পর শেষ হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেতুর টোল প্লাজা আটকে দেয় আন্দোলনকারীরা । ‘সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে আন্দোলন হলেও সেখানে রূপসা উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ কয়েকজনকে অংশ নিতে দেখা যায়।এদিকে সেতুর টোল প্লাজা অবরোধের ফলে দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ শত শত যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে ঘণ্টা ধরে আটকে থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীরা। অবরোধ চলাকালে রূপসা সেতুর আশপাশে আইনশৃংখলা বাহিনীর কাউকে দেখা যায়নি।কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে গত বুধবার থেকে খানজাহান আলী সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন বৈষম্যবিরোধী একাংশ, যুবদল ও স্...