বৃহস্পতিবার, এপ্রিল ৩০

Blog

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও চাচাতো ভাই মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা ডিবি পুলিশের একটি দল।গ্রেপ্তার রাশেদ কুড়িগ্রামের রৌমারী থানাধীন মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে আমাদের একটি দল গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান...
আজ দুপুরে বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ দুপুরে বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন

|| নিউজ ডেস্ক ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।এর আগে, সোমবার (৩০ জুন) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন।...
শিক্ষানবিশ সম্প্রচার সাংবাদিক নেবে চ্যানেল ওয়ান
চাকরি, সর্বশেষ

শিক্ষানবিশ সম্প্রচার সাংবাদিক নেবে চ্যানেল ওয়ান

|| ক্যারিয়ার ডেস্ক ||'শিক্ষানবিশ সম্প্রচার সাংবাদিক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম ‘চ্যানেল ওয়ান’। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম: শিক্ষানবিশ সম্প্রচার সাংবাদিকপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (গণমাধ্যমে স্নাতক অগ্রাধিকার)অন্যান্য যোগ্যতা: সংবাদ, সমসাময়িক ঘটনা ও সম্প্রচার মাধ্যমের প্রতি আগ্রহচমৎকার লেখা ও বলার দক্ষতাআত্মবিশ্বাসী, অনুসন্ধিৎসু ও আগ্রহী মানসিকতাদলগতভাবে কাজ করার সক্ষমতাসামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণাআবেদন যেভাবে: আবেদন করতে সিভি ও সংক্ষিপ্ত কাভার লেটার পাঠান channelone.career@gmail.com এই ঠিকানায়...
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে ইরান : ইরানি সেনাপ্রধান
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে ইরান : ইরানি সেনাপ্রধান

|| আন্তর্জাতিক ডেস্ক ||তেহরানের প্রার্থনাকেন্দ্রে আয়োজিত শহিদদের স্মরণসভায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে।মেজর জেনারেল মুসাভি বলেন, সুস্পষ্ট ও গোপন সমস্ত প্রমাণ দেখাচ্ছে যে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরও জানান, ইরানের শত্রুদের প্রকৃত লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্রের কাঠামো দুর্বল করা ও দেশটিকে খণ্ডিত করা, যেখানে পারমাণবিক ইস্যু ছিল কেবল একটি অজুহাত।তিনি উল্লেখ করেন, ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং ঐক্যের কারণেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।মুসাভি আরও দাবি করেন, ইসরায়েল পুনর্গঠনের অজুহাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে। তারা আশা করছে ভবিষ্যতে আবার কোনো পদক্ষেপ নিতে পারবে কিন্তু আমরা হুঁশিয়ার করে দিচ্ছি—আ...
নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
খেলাধুলা, সর্বশেষ

নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ নারী ফুটবল দল ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২ জুলাই) নারী ফুটবল দলের উদ্দেশে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিয়ানমারকে। বাংলাদেশের হয়ে দু’টি গোলই করেন ঋতুপর্ণা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। তাই ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকা...
ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) উপজেলার হাজিরবাগের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী (৪০) শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ প্রতিবেশী রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কোপ দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী রফিকুল ইসলামকে সোনাকুড় দোয়ালী পাড়া নামক এক স্থানে তাকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।...
খুলনায় বর্ণিল আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণিল আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে এগারটায় খুলনা প্রেসক্লাবে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ।কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি এম সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, বিএনপি খুলনা মহানগরের সভাপতি শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজল...
বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (২ জুলাই) সকালে উপজেলার থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।তিনি জানান, সকাল ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। অবস্থা অবনতি হলে রেফার্ড করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।...
‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীর বাস্তুহারা ও রূপসা চরে বসবাসরত নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে শহরে চলে আসছে। এই অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে, যেখানে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি...
জন্মদিনে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জন্মদিনে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||ঢাকা'য় উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে নবনির্বাচিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চুকে তার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও  সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাই...