জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে কেসিসি’র প্রস্তুতি সভা
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে তিনি ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং এখনো যারা চিকিৎসাধীন রয়েছেন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।সভায় আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে (১) মাসব্যাপী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, (২) জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সুবিধাজনক সময়ে র্যালী ও আলোচনা সভা; (৩) তরুণ-তরুণীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতাসহ রচনা, কুইজ, ...










