জেনেভা বৈঠকে পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা
|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘদিনের পরমাণু বিরোধ নিরসনে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্রধান ‘গাইডলাইন’ বা নীতিমালার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি দ) ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কিছু মৌলিক নীতিতে উভয় পক্ষ একমত হতে পারলেও চূড়ান্ত চুক্তির জন্য আরও পথ পাড়ি দেওয়া বাকি।বৈঠকের পর জেনেভায় এক নিরস্ত্রীকরণ সম্মেলনে আরাগচি বলেন, “একটি টেকসই সমাধানের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। তবে এর অর্থ এই নয় যে চুক্তি খুব দ্রুত হয়ে যাচ্ছে।” অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ঘোচাতে ইরান বিস্তারিত প্রস্তাবনা পেশ করবে।এদিন আলোচনার শুরুতেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে কয়েক ঘণ্টার জন্য জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ...










