খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতের মানববন্ধন
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে ৩১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ হাজারো এলাকাবাসী অংশ গ্রহণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি সাবেক কাউন্সিলর এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্নের আহবান জানিয়ে তিনি বলেন, এই কাজের জন্য যদি কেউ চাঁদা চায় তাহলে এলাকাবাসীই তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। এ কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুমকি ...










