ইউআইইউ’তে জুলাই স্মরণে আলোচনা এবং শহীদ ইরফান ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ’র শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের স্মরণে ‘দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় ইউআইইউ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. এস. এম. সালাহউদ্দিনের সভাপতিত্ব জুলাই স্মরণ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম এবং সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহম্মেদ। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শহীদ ইরফান ভূঁইয়ার পিতা জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া।অনুষ্ঠানে বক্তরা গণঅভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্...










