সোমবার, এপ্রিল ২৭

Blog

পানছড়িতে জমির সংক্রান্ত বিষয় মীমাংসা করতে গিয়ে হামলার শিকার বিচারক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জমির সংক্রান্ত বিষয় মীমাংসা করতে গিয়ে হামলার শিকার বিচারক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে বিরোধপূর্ণ জমির মালিকানা বুঝিয়ে দিতে গিয়ে বিএনপি-র দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।শনিবার ( ০৯ আগস্ট) দুপুর বারোটার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে, জিয়ানগর গ্রামের মোঃ আবুল কাসেম ১৫ বছর পূর্বে ওমরপুর এলাকায় মোঃ আবুল কালাম এর কাছ থেকে জমি কিনে বাগান সৃজন করে । পরবর্তীতে প্রতিবেশী মোঃ রুহুল আমিন উক্ত জমি দাবী করলে বিভিন্ন সময় শালিস হয়েছে। এক পর্যায়ে মোঃ আবুল কাসেম স্থানীয় প্রশাসনের দারস্থ হলে গ্রাম্য আদালতে স্থানীয় ইউপি কার্যালয়ে মিমাংসার জন্য গত ৪ আগস্ট শালিস হয় এবং ৯ আগস্ট শনিবার উভয় পক্ষের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করার দিন ধার্য্য করে। সেখানে সীমানা ও জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটির সময় মোঃ নুর ইসলাম (২৭)কে চড় থাপড় দেয়। পরে নুর ইসলাম দলবল নিয়ে স্থানীয় প্যা...
গিলাতলায় প্রতিবন্ধী যুবককে ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত বলাৎকার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গিলাতলায় প্রতিবন্ধী যুবককে ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত বলাৎকার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরের খানজাহান আলী থানাধীন গিলাতলা গ্রামের ৫ নং ওয়ার্ডের মোঃ মোহন খানের প্রতিবন্ধী ছেলে লিমন খান(১৮) কে তারই প্রতিবেশী রাকিব শেখ, পিতা শহিদ শেখ দীর্ঘ প্রায় ছয় মাস যাবত ধারালো অস্ত্রের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে বলাৎকার করে আসছে বলে জানা যায়। এই মর্মে ভুক্তভোগির পিতা মোহন খান খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২, তারিখ- ০৫/০৮/২০২৫ ইং।ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী রাকিব দীর্ঘ প্রায় ছয় মাস যাবত তার ছেলে লিমনকে গলায় ছুরি ধরে হত্যার হুমকি, বিভিন্ন রকম প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে বলাৎকার করে আসছে। লিমন প্রতিবন্ধী হওয়ায় এবং ভয়ভীতি ও লজ্জার ভয়ে দীর্ঘ ছয় মাস ধরে কাউকে কিছু না বলে সহ্য করে আসছে।লিমনের মা জানায়, ডাকলে যদি না আসে তখন লিমনকে ধাওয়া করে ধরে তার সাথে বলাৎকারের মতো ন্যাক্ক...
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শনিবার (৯ আগস্ট) বিকালে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার। তিনি শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ-এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ শেষে খেলাটির উদ্বোধন করেন।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত...
ডুমুরিয়ায় ফিলিং স্টেশন সিলগালা ও জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় ফিলিং স্টেশন সিলগালা ও জরিমানা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সুরাইয়া অটো ফিলিং স্টেশনে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায়সহ ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।জানা যায়, দীর্ঘদিন যাবত ডুমুরিয়া উপজেলাধীন মোস্তফার মোড় সংলগ্ন সিটি বাইপাস এলাকায় সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপি গ্যাস ক্রস ফিলিং করে আসছে। এই অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক রেজাউল গাজীকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিস্ফোরক অধিদপ্তর আইনে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়। এসময়ে অবৈধভাবে গ্যাস ফিলিং করা বিভিন্ন ব্রান্ডের ঝুকিপূর্ণ ৬৮টি এলপিজি সিলিন্ডারসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম...
দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের গুরুত্ব
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের গুরুত্ব

|| ডাঃ আনোয়ার সাদাত ||মুসলিম জাতির অধঃপতন, বিপর্যয় এবং দ্বীন প্রতিষ্ঠিত না হওয়ার অন্যতম প্রধান কারণ অনৈক্য, পরস্পর দলাদলি ও বিভক্তি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, "আর তাদের মতো হয়ো না যারা বিভক্ত হয়েছিল আর মতভেদ করেছিল তাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী আসার পরেও। আর এদেরই জন্য আছে কঠোর শাস্তি (৩: ১০৫)।"আল্লাহতো ভালোবাসেন তাদেরকে যারা তার পথে এভাবে সারিবদ্ধভাবে সংগ্রাম করে যেন তারা সীসাঢালা প্রাচীর"। সূরা সাফ-৪বস্তুতঃ ঐক্য ফরজ, বিভক্তি হারাম।আল্লাহ বলেন, আল্লাহর দ্বীন কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হয়োনা। সূরা আশশুরা -১৩।আয়াতে ‘কায়েম কর’ অনুজ্ঞা, আর ‘বিভক্ত হয়ো না’ নিষেধাজ্ঞা। আর কুরআনের অনুজ্ঞা দ্বারা ফরজ, নিষেধাজ্ঞা দ্বারা হারাম সাব্যস্ত হয়- এই সূত্রানুসারে ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ, আর বিভক্ত হওয়া- বিচ্ছিন্ন হওয়া হারাম।এ আয়াতের...
বেরোবিতে নবীনবরণ ও ক্লাস শুরু কাল; র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে নবীনবরণ ও ক্লাস শুরু কাল; র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল রবিবার স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, র‍্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ র‍্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিব।তিনি আরও বলেন, গতবারের মত এবারও আমরা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখব। এখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া তাদের প্রক্টর অফিসের নাম্বার দেওয়া হবে। যাতে তারা সবসময় যোগাযোগ রাখে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দিব না।এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক আল ...
মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ব্যাবসায়ী দম্পতি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ব্যাবসায়ী দম্পতি আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা কাচারী পাড়া থেকে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ মোহাম্মদ শাহাদৎ ( ৩২) ও রিনা আক্তার (২৮) দম্পতিকে গ্রেফতার করে।মাদকদ্রব্য আইন ২০১৮, ৩৬(১)সারনির১৯(ক)৪১ধারায় মামলা রুজু করে (যার মামলা নং- ৩) আসামিদের কোর্টে পাঠানো হয়।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন আলোকিত দৈনিককে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং যেকোনো পরিস্থিতিতে আমরা মাদক নির্মূলে সর্বদা প্রস্তুত রয়েছি।...
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েদুল ইসলাম হোসনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, রকিবুল হাসান বিদ্রোহী, মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম রুপন ও পৌর ছাত্রদলের সদস্...
নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে কুটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বাসস্ট্যান্ডে বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে বিভিন্ন অভিযোগে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এতে সাইফুর রহমান রানা ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ককে বিভিন্ন ভাষায় কুটুক্তি করেন। এর প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে তার উদ্দেশ্যমূলক মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা জানান, তিনি ১৯৯৯ সালে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত...
মানিকগঞ্জে প্রশাসন নিয়ে এখনও মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা তারা মিয়া
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসন নিয়ে এখনও মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা তারা মিয়া

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এখনও প্রশাসন নিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি তারা মিয়া।স্থানীয় জনগণের অভিযোগ, মানিকগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ নেতা জাহিদ দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অট্রোলিকা তৈরি করে এখনও দিব্বি মানুষকে ভয় দেখাচ্ছে। এছাড়াও পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি তারা মিয়া প্রশাসনিক লোক নিয়ে জমি দখল ও মানুষকে ভয় দেখাচ্ছে। তারা মিয়া এখনও এলাকার স্কুলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোক নিয়ে গোপনে মিটিং করে। এলাকার মানুষ তার ভয় ও দুরাচারে অতিষ্ট৷ তারা মিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, সে এখনও বিভিন্ন সরকারি অফিসে গিয়ে অনৈতিক কাজ করে এবং আওয়ামীলীগের যেসব নেতারা পলাতক রয়েছে, তাদের পক্ষে বিভিন্ন কাজ করে। সে এলাকায় নাশকতা তৈরির জন্য সব ধরণের আর্থিক যোগান দিয়ে যাচ্ছে।...