সোমবার, এপ্রিল ২৭

Blog

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান
সর্বশেষ, সারাদেশ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকালে পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মো. মাসুদ খান। এসময় মেজর সামিউল হক সামিসহ সামরিক বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা এবং স্থানীয়দের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখা এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
আকবর আলী মেমোরিয়াল স্কুলে এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষরোপণ ও ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আকবর আলী মেমোরিয়াল স্কুলে এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষরোপণ ও ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বৃক্ষরোপণ ও আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এসময় তিনি তার বক্তব্য বলেন, সুশিক্ষা অর্জন করার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। ভালো মানুষ হিসেবে, সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে হবে। মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। পিত...
বৈষম্যবিরোধী আন্দোলন, সংস্কার ও নির্বাচন
অভিমত, সর্বশেষ, সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলন, সংস্কার ও নির্বাচন

|| ডাঃ আনোয়ার সাদাত ||২০২৪ সালের জুলাইয়ে দেশ থেকে বৈষম্য দূর করা, সকল ক্ষেত্রে সংস্কার, অনিয়ম দূর করার দাবিতে এদেশের ছাত্র-তরুণ-জনতা রাজপথে নেমে এসেছিল। নিজের জীবন দিয়ে দামাল ছেলেমেয়েরা কারও ভাই, কারো বোন, কারও বাবা, কারও সন্তান রাস্তায় নেমে এসেছিল দেশের জন্য। যা গণ-অভ্যুত্থানে রুপ নেয়। এই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনতার ক্ষোভের বিস্ফোরণ। বৈষম্য ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য।জুলাই, ২৪ সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজার হাজার শহীদের আত্মত্যাগ ও হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ববরণ করে সংস্কার ও পরিবর্তনের যে সুযোগ...
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বামনায় মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বামনায় মানববন্ধন

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরগুনার বামনায় প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামসহ সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহনে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় বামনা গোলচত্বরে বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি নাসির মোল্লাসহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি মো: ইসমাইল হোসেন, বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ ও ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান, বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা, ওলামা দলের সাংগঠনিক সম...
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক তুহিন হত্যার কঠোর প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।রবিবার (১০আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবনহানি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্যের সুষ্ঠু প্রচারের উপর সরাসরি আঘাত।বক্তারা আরও জোর দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক এবং সাংবিধানিক দায়িত্ব। বি...
গাজা সিটি সম্পূর্ণ দখলের ইসরাঈলী সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন _ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাজা সিটি সম্পূর্ণ দখলের ইসরাঈলী সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরাঈল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল দরজা বন্ধ করে দিবে। গতকাল শনিবার (৯ আগস্ট) বাদ আসর ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন পরবর্তী মজলিসে আমলের পূর্ণাঙ্গ কমিটির সফল বৈঠকে (কেন্দ্রীয় কমিটির) সভাপতির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, ইসরাঈল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা কোনভাবেই গাজার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না। মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কারণ এই সন্ত্রাসী ও আগ্ৰাসী ইসরাঈল। তারা ২৫ লক্ষ গাজাবাসীর আ...
ফুলবাড়ীতে পুকুরে ফেলে শিশু হত্যার চেষ্টায় পাষণ্ড সৎ বাবা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুকুরে ফেলে শিশু হত্যার চেষ্টায় পাষণ্ড সৎ বাবা আটক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক নিষ্পাপ ৬ বছর বয়সী শিশুকে পুকুরে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে তার পাষণ্ড সৎ বাবা আটক হয়েছেন। স্থানীয় এক পথচারীর সাহসী উদ্যোগে প্রাণে বেঁচে যাওয়ার পর শিশুটি নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে হত্যা করার উদ্দেশ্যে সৎ বাবা মুরাদুজ্জামান (৩৯) সারাদিন তাকে সাইকেলে করে বিভিন্ন স্থানে ঘোরান। রাতের অন্ধকারে পুকুরের কাছে পৌঁছানোর পর শিশু তাসিন (৬) কে জোরপূর্বক পানিতে ঠেলে দেন। শিশুটি পানিতে হাবুডুবুড়ি খেতে খেতে বাঁচার জন্য তৎপর চেষ্টা চালায়।সৎ বাবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া শিশু তাসিনসেদিন ফুলবাড়ী থেকে বালারহাটগামী এক পথচারীর লাইটের আলোয় শিশুটির বিপদজনক অব...
শিয়ালকোলে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিয়ালকোলে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের বৃক্ষরোপণ কর্মসূচি

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||গণঅভ্যুত্থানে-২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা "সবুজ পল্লবে স্মৃতি অম্লান"- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে- সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, শিয়ালকোল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদল ও "আমরা বিএনপি'র পরিবার" এর উদ্যোগে- জুলাই- আগস্ট বিপ্লবের শহিদদের নামে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে রাস্তার পাশে এবং আইল্যান্ডের মাঝে এই বৃক্ষরোপণ করা হয়। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের (নলকা-বগুড়া আঞ্চলিক সড়ক) এপেক্স জুট হতে লাভলু-বাবলুর মিল পর্যন্ত সড়কের পাশে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এর পূর্বে এপেক্স জুট মিলের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এব...
সিরাজগঞ্জে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লেখক-শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লেখক-শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জের প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লেখক, শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত গুড ফুট চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান।মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর খ ম আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ডক্টর কামরুল হাসান, সভাপতি চারুকলা একাডেমি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন ডক্টর আব্দুস সামাদ কেন্দ্রীয় উপদেষ্টা। মাওলানা শাহিনুর আলম জেলা উপদেষ্টা।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, লেখক-শিল্পী আপনারা যারা আছেন, আমাদের দেশে এরা হচ্ছেন সবচাই...
ইউআইইউ’র চ্যাম্পিয়ন্স তিন রোবটিকস টিমকে সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র চ্যাম্পিয়ন্স তিন রোবটিকস টিমকে সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় “মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ” শিরোনামে সম্প্রতি আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন রোবটিকস প্রতিযোগীতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী “ইউআইইউ মার্স রোভার”, “ইউআইইউ অ্যাসেন্ড” এবং “ইউআইইউ মেরিনার” টিমদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুর দেড়টায় টায় ইউআইইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিডি’র উপদেষ্টা এবং স্পেস ইনোভেশন ক্যাম্প’র সভাপতি জনাব আরিফুল হাসান অপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং স্কুল অ...