মানুষের অধিকার বা হক আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ
|| ডাঃ আনোয়ার সাদাত ||একজন মানুষের অন্য মানুষের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা অবশ্যই পালন করতে হবে। কুরআন ও হাদিসে বান্দার হক বা মানুষের অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর লঙ্ঘনকারীর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।অধিকার আদায় ইসলামে গুরুত্বপূর্ণ। তাই অপর মুসলমানের প্রত্যেকটি অধিকার যথাযথ পালন করতে হবে। কোনো মানুষের ধন-সম্পদ অবৈধ পন্থায় ভোগ না করতেও সতর্ক করা হয়েছে। অন্যের প্রাপ্য আদায় করে দেওয়া ইবাদতও বটে।আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। ’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮)একজন মুসলমানের ওপর অত্যাবশ্যকীয় কর্তব্য হলো, অন্যের সকল হক-অধিকার পুঙ্খানুপুঙ্খ প্রদান করা।রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি অন্যের প্রতি অন্যায়-নিপীড়ন করেছে বা কারো অধিকার হরণ করেছে, সে অর্থ-কড়ি দিয়ে তা পরিশোধের সুযোগ হাতছাড়া হওয়ার আগে যেন মিটিয়ে দেয়, অন্যথায় তার প্রতিদান হি...










