সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, র্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুবসমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্র...










