সোমবার, এপ্রিল ২৭

Blog

মাদকাসক্তি সামাজিক ব্যাধি: প্রতিকারে করণীয়
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

মাদকাসক্তি সামাজিক ব্যাধি: প্রতিকারে করণীয়

|| ডা. মোহাম্মদ সাইফুল্লাহ খান ||মাদক দ্রব্যের ব্যবহার বর্তমান বিশ্বের একটি ভয়াবহ সামাজিক সমস্যা। মাদকাসক্তির কারণে দেশের যুবসমাজ তথা যুবশক্তি দ্রুত ধ্বংসের পথে এগিয়ে চলছে। মাদকদ্রব্য মৃত্যু ও ধ্বংস ডেকে আনে। মানুষের দৈহিক সুস্থতা, নৈতিকতা ধ্বংস করে যুব সমাজকে অধঃপতনের মুখ ঠেলে দিচ্ছে। তাই, মাদকদ্রব্য সমাজ ও জাতির জন্য বিষাক্ত বিষবাষ্প।আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যগুলো হলো- গাঁজা, ভাঙ, আফিম, তাড়ী, মদ, ঘুমের ঔষধ, হেরোইন, বুপ্রেরনফিন, পেথিডিন, ফেনসিডিল, ইয়াবা ইত্যাদি। এই সকল মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা এর ওপর নির্ভরশীলতাই মাদকাসক্তি। মাদকাসক্তি এমন একটি মারাত্মক অবস্থা যেখানে ব্যবহৃত দ্রব্যের প্রতি ব্যবহারকারীর শারীরিক ও মানসিক নির্ভরশীলতার জন্ম নেয়। মাদকদ্রব্য ব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে যায় এবং মাদক গ্রহণ না করলে শরীরে ব্যথা, মাংসপেশীর খিঁচুনী, অস্থিরতা, বমি-বমি ভাব, সর্দি, কোষ...
পানছড়িতে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়িমুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপি সীমান্ত সংলগ্ন দুর্গম কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া, সম্ভুরায় পাড়ার স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী এবং বাঙ্গালী, নারী পুরুষ ও শিশুসহ শতাধিক জনসাধারণের মধ্যে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন এবং লোগাং বিজিবি জোন বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।এ সময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন, দেশের সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে ।চিকিৎসা নিতে আসা রানি ত্র...
নেই ছাত্র সংসদ নির্বাচন, আমরণ অনশনে বসতে যাচ্ছে বেরোবি শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নেই ছাত্র সংসদ নির্বাচন, আমরণ অনশনে বসতে যাচ্ছে বেরোবি শিক্ষার্থীরা

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্তি ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসছেন শিক্ষার্থীরা।রবিবার (১৭ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেশ কিছুদিন থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংসদ চেয়ে হলে ও বিভাগে শিক্ষার্থীদের নিকট লিফলেট বিতরণ, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচি পালন করতে দেখা যায়।তবে আন্দোলনকারীরা বলছেন, তারা প্রশাসনকে অনেক সময় দিয়েছেন কিন্তু দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ দেখতে পাননি। তাই তারা কঠোর কর্মসূচির চিন্তা ভাবনা করছেন।সর্বশেষ তারা উপাচার্যকে পাঁচ ...
পাটুরিয়া ফেরিঘাট আংশিক নদীগর্ভে বিলিন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পাটুরিয়া ফেরিঘাট আংশিক নদীগর্ভে বিলিন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের পদ্মায় দ্রুত পানি বৃদ্ধির ফরে তীব্র ভাঙ্গনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে লঞ্চ ঘাটের দুটি জেটি ও ৫ নম্বর ফেরিঘাট। পাশের ৪ নম্বর ঘাটটিও রয়েছে হুমকির মুখে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার থেকে ৫ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাটযোগে ফেরিতে যানবাহন লোড-আনলোড কার্যক্রম চলছে। ঘাট সঙ্কট ও নদীতে প্রবল স্রোতের কারণে সীমিত আকারে ফেরি চলাচল করছে। স্রোতের বিপরীতে ফেরি চলাচল করায় পারাপারে সময় ব্যয় হচ্ছে প্রায় দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যাও কম হচ্ছে। এতে করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২৪ টি জেলার মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুনে দায়িত্বরত লস্কর জানান, শুক্রবার সকালে ঘাট এলাকায় নদীর পাড়ে ফাটল দেখা দিলে ঘাট কর্তৃপক্ষ বিআইডব...
চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আদিবাসী পাড়ার তাপস চন্দ্র মুড়ারীর বাসা থেকে র‍্যালীটি যাত্রা শুরু করে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা সানজিতা রানীর নেতৃত্বে আয়োজিত এই র‍্যালীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সুতাহাটি, চৈত্রহাটি, মাহমুদপুর ও উনুখাঁ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে দুপুর ১টার দিকে চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভজন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। সর্বত্র ছিল উৎসবের আমেজ ও ...
নওগাঁর আত্রাই নদীর পানি বৃদ্ধি; বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর আত্রাই নদীর পানি বৃদ্ধি; বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

|| নিজস্ব প্রতিবেদক ||নওগাঁর আত্রাই নদীর একটি স্থানে কয়েক সেন্টিমিটার বৃদ্ধির ফলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় আত্রাই নদীর এই বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে তালপাতিলা গ্রামসহ আশপাশের চকবালু, চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার।স্থানীয়রা বলছেন, এই একই স্থান গত বছর বন্যার পানিতে ভেঙে গিয়েছিল। এরপর মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও অংশটি ভেঙে গেছে।এদিকে, বেড়িবাঁধ ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধটি ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পা...
শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে শ্রীকৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব 'শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকাল নয়টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রভাস সাহা'র সভাপতিত্বে শোভাযাত্রাটি পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় প্রাঙ্গন থেকে বাস টার্মিনাল হয়ে পুনরায় কেন্দ্রীয় দেবালয় মন্দিরে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে নাম সংকীর্তন, চিত্রাংকন, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।এসময়, জন্মাষ্টমী আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডালিম দাশ, পানছড়ি বাজার দেবালয় মন্দির সভাপতি অর্জুন সাহা, সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব সহ হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক পাহাড়ি বাঙালি অংশগ্র...
নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা।নদীবেষ্টিত সাতটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছেন—যেন ভোর হতে না হতেই নদী গিলে না ফেলে ঘরবাড়ি।এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নয়টি নদীঘেরা ইউনিয়নের মানুষ।সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে ...
বেলকুচিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন, শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকালে বেলকুচি জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থে‌কে এক বর্ণাঢ‌্য আনন্দ শোভাযাত্রা বের হ‌য়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়। এ সময় সমবেত শতাধিক শিশু কণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃতি, চিত্রাংকন, শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠামী স...
মানিকগঞ্জে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা অঞ্চল উত্তরের টিম সদস্য মোহাম্মদ দেলোয়াড় হোসাইন। কুরআন তেলাওয়াত ও জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আল কুরআনের সুরা তওবার ১১১ নং আয়াত তেলাওয়াত করে বলেন, নিঃসন্দেহে আল্লাহ মু’মিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদসমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে, তাদের জন্য জান্নাত রয়েছে, তারা আল্লাহর পথে যুদ্ধ করে, যাতে তারা (কখনও) হত্যা করে এবং (কখনও) নিহত হয়, এর কারণে (জান্নাত প্রদানের) সত্য অঙ্গীকার ক...