সোমবার, এপ্রিল ২৭

Blog

খুলনা গেজেট এখন দৈনিক পত্রিকা, নতুন ঠিকানায় কার্যক্রম শুরু
সর্বশেষ, সারাদেশ

খুলনা গেজেট এখন দৈনিক পত্রিকা, নতুন ঠিকানায় কার্যক্রম শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এবার দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই ছাপা আকারে বের হবে পত্রিকাটি।শুরু থেকেই খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে খুলনা গেজেট। এবার অনলাইনভিত্তিক সংবাদ প্রচারের পাশাপাশি দৈনিক হিসেবে প্রকাশিত হয়ে আরও বিস্তৃতভাবে পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।একই সঙ্গে পরিবর্তন এসেছে কার্যালয়ের ঠিকানায়। আগে বার্তা বিভাগ পরিচালিত হতো পারিজাত ভবন (দোতলা), ৬ কেডিএ এভিনিউ, খুলনা–৯১০০ থেকে। এখন থেকে সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হবে নতুন ঠিকানা আনসারী কমপ্লেক্স, ১৬০ শের–ই–বাংলা সড়ক, খুলনা–৯১০০ থেকে।খুলনা গেজেটের প্রধান দায়িত্বে থাকা প্রথিতযশা সাংবাদিক গাজী আলাউদ্দিন আহমেদ জানান,“শুরু থেকেই আমাদের লক্...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ১৪ আগস্ট, ২০২৫ আয়োজিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিস্টার ডে। প্রাণবন্ত এই আয়োজনে নাচ, গান, নাটকসহ নানা রঙিন পরিবেশনায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রদর্শনী ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপ্যাল এডভাইজার প্রফেসর ডঃ মোহাম্মদ আনোয়ারুল কবীর, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেইন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান, প্রক্টর মোহাম্মদ আনিসুর রাহমান এবং ইংরেজি বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ, বিভাগীয় প্রধান নাজলা ফাতমীর তত্ত্বাবধানে এবং দক্ষ ও সৃজনশীল শিক্ষকদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সু...
ডিআইইউতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিআইইউতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের দায়িত্ব পালন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট।প্রতিযোগিতায় দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোরজি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিন এর দল উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয়-হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল রকেট ওয়েভ।চ্যাম্পিয় দল ৫০,০০০ টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ...
শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত শেষ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নিসচার
সর্বশেষ, সারাদেশ

শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত শেষ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নিসচার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার শিপইয়ার্ড সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স দীর্ঘদিন কাজ ফেলে রাখে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত ৭ আগস্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে। এতে মাঝপথে থেমে গেছে সড়ক সংস্কার, লবণচরা সেতু ও মতিয়াখালী স্লুইসগেটের নির্মাণ কাজ।অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।রবিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন...
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নতুন কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নতুন কমিটির সাথে ইউনিয়ন নেতাকর্মীদের পরিচিতি সভা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে পাথরডুবি ও বলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আন্ধারীঝাড় ও শিলখুড়ি ইউনিয়নের নেতাকর্মীরাও একইভাবে নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন।দীর্ঘদিনের প্রতীক্ষার পর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রতিদিনই শত শত নেতাকর্মী নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে আসছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কম...
নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কালিগঞ্জে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

|‎| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালিগঞ্জ ইউনিয়নের খাড়া কাশেম কর্তৃক নিজ কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। কুখ্যাত ধর্ষণকারী খাড়া কাশেমর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‎কান্তার মোড় এলাকায় রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের উদ্যোগে ১৭ আগস্ট রবিবার দুপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, রশিদ মন্ডল ফাউন্ডেশের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য আক্তার হোসেন, গ্রাম্য চিকিৎসক আমিনুল ইসলাম, ব্যবসায়ী বদিয়াত জামান, পূর্ব দুধকুমার পার যুব সংগঠনের সভাপতি সুমন মিয়া, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক রাইয়ানা রিতুসহ রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের সেচ্ছাসেবকবৃন্দ।...
রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত
সর্বশেষ, সারাদেশ

রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||কুড়িগ্রাম-চিলমারী রেলপথে রমনা লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উলিপুরের তবকপুর ইউনিয়নের রসূলপুর এলাকায় চিলমারীর বালাবাড়ি রেলস্টেশনের উত্তরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন (টুলস ভ্যান) উলিপুরের পাঁচপীর রেলস্টেশন পার হতেই বিকেল সাড়ে ৪টায় সেটিও লাইনচ্যুত হয়। বিকেল ৫টায় পাওয়া খবরে রিলিফ ট্রেনটি উদ্ধারে কাজ করছিলেন রেলকর্মীরা।রমনা লোকাল ট্রেনের পরিচালক (গার্ড) রিয়াজুল ইসলাম এবং উদ্ধারকারী ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন পৃথকভাবে দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।রমনা লোকাল ট্রেনের পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে চিলমারীর রমনা স্টেশনের উদ্দেশে ছেড়ে আসা রমনা লোকাল ট্রেনটি দুপুর ১২টার দিকে বালাবাড়ি রেলস্টেশনে পৌঁছার আগমুহূর্তে রসূলপুর নামক স্থানে ল...
রাবি স্টেডিয়াম সংস্কারে ১০ দাবিতে স্মারকলিপি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাবি স্টেডিয়াম সংস্কারে ১০ দাবিতে স্মারকলিপি প্রদান

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কেবল পড়ালেখার স্থান নয়, বরং এটি একজন শিক্ষার্থীর আত্ম-উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক চেতনা, সাংস্কৃতিক বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার অন্যতম ক্ষেত্র। দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে কাদা হয়, পিচ কর্দমাক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে, কোন বড় ধরণের কনসার্ট ও অনুষ্ঠান পরবর্তী সময়ে মাঠের বেহাল দশা লক্ষ্য করা যায়। আমরা মাঠের পূর্ণাঙ্গ সংস্কা...
সান্তাহারে বিএনপির ছত্রছায়ায় আ’লীগ পদধারী নেতারা, নামও নেই মামলায়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সান্তাহারে বিএনপির ছত্রছায়ায় আ’লীগ পদধারী নেতারা, নামও নেই মামলায়

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের পদধারী নেতাদের নাশকতা মামলায় নাম না থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বজনপ্রীতি দেখিয়ে মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে সান্তাহার পৌর বিএনপির প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন একশ্রেণির বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। ফলে অনেকেই বলছেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার পিছনে বিএনপি ওতোপ্রোতোভাবে জড়িত। আর তাদের ছত্রছায়ায় রয়েছেন পদধারী আওয়ামী লীগ নেতাকর্মীরা।জানা যায়, বিস্ফোরক, অফিস পোড়ানো ও হত্যাসহ নানা অপরাধের কারণে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানায় এই মামলাগুলো হয়েছে। তারই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিস্ফোরক ও অফিস পোড়ানোর ঘটনায় ৩টি মামলা হয়েছে। এরমধ্যে সান্তাহারে হয়েছে একটি। গত বছরে ১৯ আগস্ট সোমবার রাতে...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চমক!
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের চমক!

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের ফলাফলে সবাইকে চমকে দিয়েছে। ভর্তি হওয়ার আগে যাদের কোডিং জ্ঞান ছিল শূন্যের কোঠায়, তারা এখন নিজেদের প্রচেষ্টা ও শিক্ষকদের দিকনির্দেশনায় তৈরি করেছে চমকপ্রদ সব কম্পিউটার গেমস। “সি” প্রোগ্রামিং ভাষা এবং রেইলিব গ্রাফিক্স লাইব্রেরি ব্যবহার করে তারা এই গেমগুলো তৈরি করেছে, তাঁদের প্রথমবর্ষের প্রোগ্রামিং ল্যাবরেটরি প্রোজেক্ট-এর অংশ হিসেবে।এই প্রকল্পে মোট ১০টি দল অংশ নেয়, প্রতিটি দলে ছিল সর্বাধিক ২ জন করে শিক্ষার্থী। দলগুলো নিজ নিজ ধারণা অনুযায়ী কম্পিউটার গেমের পরিকল্পনা করে এবং সেটিকে বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ে নকশা, কোডিং ও টেস্টিং সম্পন্ন করে। এর মধ্যে ৩টি দলের তৈরি গেমস তাদের উদ্ভাবনী ভাবনা ও কারিগরি দক্ষতার কারণে বিশেষভ...