শনিবার, মার্চ ২১

Blog

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বাজারে কৃত্রিম সংকট ও মজুদদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী চক্র বাজারে অস্থিরতা তৈরি করে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েন।তারা অভিযোগ করেন, বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রশাসনের নিয়মিত মনিটরিং, আইনের কঠোর প্রয়োগ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ ক...
মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মো. গিয়াস উদ্দিন (৪৫)। তিনি জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।স্থানীয়রা জানান, দুর্ঘটনার প...
প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক | আলোকিত দৈনিক ||পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা 'সাউথ কমান্ড' (সাউথকম) গত শুক্রবার এই হামলার কথা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার রোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই ‘মারাত্মক হামলা’ চালানো হয়েছে। খবর: আল জাজিরার।সাউথকম এই অঞ্চলটিকে মাদক পাচারের রুট হিসেবে চিহ্নিত করলেও নিহত তিনজন প্রকৃতপক্ষে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য সরবরাহ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনীর গুলিবর্ষণের পর একটি ইঞ্জিনচালিত নৌকা আগুনে পুড়ে যাচ্ছে।উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: জামায়াত আমির
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: জামায়াত আমির

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ মিনারে যান। এটিই প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের পুষ্পস্তবক অর্পণ।শ্রদ্ধা নিবেদনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন।শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জ...
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একুশের অনুভূতি ভিন্ন: মির্জা ফখরুল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একুশের অনুভূতি ভিন্ন: মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ায় এবারের অমর একুশে ফেব্রুয়ারি এক ভিন্ন মাত্রায় ও মুক্ত পরিবেশে উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় একটি অবরুদ্ধ পরিস্থিতির পর এবার একুশ মুক্ত হয়েছে, যা জনগণের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণই এই সরকারের মূল লক্ষ্য।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা। সেই চেতনার ভিত্তিতেই...
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার
জাতীয়, সর্বশেষ

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি এবং উৎসব ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই সুখবর জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই সম্মানি ও ভাতা প্রদানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। কার্যক্রমটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হলেও পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারাদেশের সকল খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের আওতায় নিয়ে আসা হবে।এর আগে প্রধা...
ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতাদের শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতাদের শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।পুষ্পস্তবক অর্পণ শেষে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ বেদিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মাতৃভাষার অধিকার রক্ষায় ...
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।রাত ১২টায় প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী উপস্থিত হাজারো মানুষের সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মন্ত্রিসভার সদস্য ও তাঁর উপদেষ্টাদের সঙ্...
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: ইউরোপকে ছাড়াই বিশ্ব শান্তির নতুন মঞ্চ
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: ইউরোপকে ছাড়াই বিশ্ব শান্তির নতুন মঞ্চ

|| আন্তর্জাতিক ডেস্ক ||ওয়াশিংটনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের বৈঠক সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এ আয়োজিত এই বৈঠকটিকে ট্রাম্প বিশ্ব শান্তির এক অনন্য ও নতুন প্ল্যাটফর্ম হিসেবে দাবি করেছেন। তবে বড় কয়েকটি ইউরোপীয় শক্তির অনুপস্থিতি এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে শুরুতেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। খবর: আল জাজিরার।বৈঠকে ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় ইতিমধ্যে আটটি যুদ্ধ বন্ধ হয়েছে। নবম যুদ্ধটি থামানো কিছুটা কঠিন হলেও সেটি সফল হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।মার্কিন কর্মকর্তাদের মতে, এই বৈঠকের মূল কেন্দ্রে ছিল গাজার যুদ্ধবিরতি বজায় রাখা, মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন। এ ছাড়া গাজা পুনর্গঠনে ট্রাম্প ৫ বিলিয়ন ডলারের একটি বিশ...
লিডিং ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির শৃংখলা কমিটির ১৩তম সভা বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ডাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে শৃংখলা বজায়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এব...