শনিবার, এপ্রিল ২৫

Blog

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বাংলাদেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও শিক্ষা ব্যবস্থায় পুরনো শক্তির আধিপত্য টিকিয়ে রাখার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ উঠেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া প্রসঙ্গে।ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।তবে সমালোচকরা ব...
খাজা ওসমান ফারুকীর জন্মদিনে ঢাকার সুফি সেন্টারে আধ্যাত্মিক মিলন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

খাজা ওসমান ফারুকীর জন্মদিনে ঢাকার সুফি সেন্টারে আধ্যাত্মিক মিলন

|| নিজস্ব প্রতিবেদক ||সুফি দার্শনিক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজাজী হযরত)-এর জন্মদিন উপলক্ষে রাজধানীতে এক মহব্বতপূর্ণ ও স্মরণীয় আধ্যাত্মিক মিলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নারিন্দাস্থ সুফি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠান গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।অনুষ্ঠানে অংশ নেন অসংখ্য ভক্ত-অনুসারী, আলেম-ওলামা, সাংবাদিক, গবেষক ও সুফি মেডিটেশনের শিক্ষার্থীরা। এ সময় খাজাজী হযরতের বহুল প্রতীক্ষিত গ্রন্থ “আত্মার নকশা”-এর মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে সুফি দর্শন, আধুনিক বিজ্ঞান ও আধ্যাত্মিক সাধনার সমন্বয় তুলে ধরা হয়েছে। উপস্থিত বক্তারা মনে করেন, এ গ্রন্থ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।এদিকে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খাজাজী হযরতের জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে তা...
ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোটেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি, ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অফিস অফ কো-কারিকুলার অ্যাকটিভিজ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রোস্টেট ক্যান্সারের ওপর পোস্টার প্রেজেন্টেশন এবং কুইজ প্রতিযোগিতা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী।প্রোস্টেট ক্যান্সার হলো এমন এক অবস্থা, যেখানে পুরুষদের প্রোস্টেট গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এর লক্ষণগুলোর ম...
খুলনা সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
সর্বশেষ, সারাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ২৬০ কোটি টাকা কম। তবে অন্যান্য বছরের মতো এবারের বাজেটেও নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশন মিলনায়তনে কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বাজেট ঘোষণা করেন।বাজেট তথ্য সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যার অধিকাংশই দাতা সংস্থার উপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। তবে সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ৬১৮ কোটি ২৫ লাখ টাকায়। এক বছরের ব্যবধানে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা।কেসিসি এবার ব...
অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

|| নিউজ ডেস্ক ||কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় বৈশাখী বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। ভোটার লিস্টে ভোটারদের ছবি নেই। ২১ নং হলে মব সৃষ্টি করা হয়। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে গায়ে হাত তোলা হয়।তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে।জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চাইনি। ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।তিনি প্রশ্ন তুলে বলেন, ...
খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদকের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদকের অভিযান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মাঝপথে বন্ধ হয়ে যাওয়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি আধা-সমাপ্ত অবস্থায় পড়ে থাকায় জনসাধারণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।দুদক সূত্র জানায়, প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া যেটুকু কাজ সম্পন্ন হয়েছে তাতেও নিম্নমান বজায় রাখা হয়েছে কি-না তা যাচাই করা হচ্ছে।এর আগে দুদকের এনফোর্সমেন্ট টিম কেডিএ কার্যালয়ে গিয়ে প্রকল্প-সংশ্লিষ্ট নথি, ঠিকাদারদের বিল পরিশোধের রশিদসহ বিভিন্ন কাগ...
‘পিআর পদ্ধতিই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ’— ফয়জুল করিম
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‘পিআর পদ্ধতিই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ’— ফয়জুল করিম

ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছিডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। পিআর পদ্ধতিই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশি শক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি। এছাড়া বর্তমানে প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গ...
ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে বাসার-তিশার ‘ফান্দা’
বিনোদন, সর্বশেষ

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে বাসার-তিশার ‘ফান্দা’

|| বিনোদন ডেস্ক ||নেত্রকোনার ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফান্দা’। এ কে পরাগের পরিচালনায় ‘ফান্দা’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘ফান্দা’ নেত্রকোনার একটি গ্রামের নাম। এই নামটা এসেছে ফাঁদ থেকে।কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প। আশা রাখি দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন। এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে।এই অভিনেতার কাছে ‘ফান্দা’ এক রহস্যের গল্প। চরিত্রটি নিয়ে বাসার বলেন, চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য, চতুরতা তাকে আলাদা করেছে এই গল্পে।তিনি জানান, গল্পটা পড়ার পরই আমি এক ব...
নেপালের কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ: সেনাবাহিনীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক, সর্বশেষ

নেপালের কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ: সেনাবাহিনীর গুলিতে নিহত ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালালে তারা নিহত হন।এই ঘটনায় আরো ১২জন কয়েদি আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।এর আগে, মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দীর মৃত্যু হয়েছে। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দী নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন।এদিকে, নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে। বুধবার সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দীকে আটক করা হয়েছে।...
রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর

|| নিউজ ডেস্ক ||বন্ড লাইসেন্সবিহীন রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ চালুর উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বুধবার (১০ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আমরা ইতোমধ্যেই এ প্রক্রিয়া শুরু করেছি। ’মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে মতামত জানার জন্য ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সভাটি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এই সভা অনুষ্ঠিত হবে।এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব রপ্তানিকারকদের বন্ড লাইসেন্স নেই তারাও এখন থেকে শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবেন। তবে, এজন্য তাদের ব্যাংক থেকে একটি গ্যারান্টি নিতে হবে যে, আমদানি করা এসব কাঁচামাল পরবর্তীতে রপ্তানি করা হবে। ’তিনি আরো বলেন, ‘এগুলো স্থানীয় বাজারে বিক্রি করা যাবে না কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যাব...