বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে আনন্দমেলা নিয়ে অপপ্রচার, আয়োজক কমিটির প্রতিবাদ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দমেলাকে ঘিরে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানে প্রচার করা হচ্ছে যে, মেলায় অবৈধ লটারি কিংবা অশ্লীল কার্যক্রম চলছে। তবে আয়োজক কমিটি এসব অভিযোগকে গুজব, মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে।আয়োজকরা জানিয়েছেন, মেলাটি কেবলমাত্র স্থানীয় জনগণের বিনোদন, সাংস্কৃতিক চর্চা ও পারিবারিক আনন্দের জন্য আয়োজন করা হয়েছে। এখানে কোনো অসামাজিক, সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে না। বরং প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা একটি নিরাপদ ও পরিবারবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা প্রকম্পিত। সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, শিশুদের খেলা...










