সিরাজগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিশ্ব শিক্ষক দিবস পালন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি" এ প্রতিপাদ্য নিয়ে-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা।রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপানে দিবসটি উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক...










