বৃহস্পতিবার, এপ্রিল ২৩

Blog

নাগেশ্বরীতে উজানের ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উজানের ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎উজান থেকে নেমে আসা পাহারী ঢলে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী নদ নদের পানি বৃদ্ধি পাচ্ছে।‎সেই সাথে দুধকুমার নদী দিয়ে ভেসে আসা শালকাঠসহ বিভন্ন বড়ো মোটা চিকন পাহারী গাছের গুড়ী ও আসবাবপত্র বিভিন্নভাবে সংগ্রহ করতে নদীর তীরবর্তী মানুষের ভীর।অন্যদিকে ভেশে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয় বেরুবাড়ী খেলার ভিটা এলাকার দুই সন্তানের জনক ধান ব্যবসায়ী মনচুর আলী। তাকে খুঁজতে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের ডুবারু দল দীর্ঘ সময় দুধকুমার নদীর খেলার ভিটা এলাকায় চেষ্টা করে নদীতে প্রচুর শ্রোত থাকায় তারা ব্যার্থ হয়েছে।‎জানা যায়, দুই দিনের ভারী বৃষ্টিতে ভারতের পাহাড়ি ঢলে নেমে আসা ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কালজানি  ও দুধকুমার নদি দিয়ে হাজার হাজার শাল গাছসহ বিভিন্ন জাতের পাহাড়ি গাছের গুড়ী, আসবাবপত্র এবং ভয়াংকট সাপ পোকা ...
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও আকলিমা তুলি অনলাইনে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে...
বিশ্ব বসতি দিবসে কেডিএ’র বিতর্কিত লিফলেট বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বিশ্ব বসতি দিবসে কেডিএ’র বিতর্কিত লিফলেট বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। এসময় অতিথিদের হাতে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করা হলে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় উপস্থিত অনেকেই বিষয়টিকে গণঅভ্যুত্থানের চেতনার অবমাননা উল্লেখ করে সভাস্থলেই প্রতিবাদ জানান।জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও প্রশাসনে এখনো তাদের দোসররা রয়ে গেছে। মুজিব লোগো সম্বলিত লিফলেট বিতরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”লিফলেটে কেডিএ'র পরিলল্পনা শাখার নাম দেখা গেছে। তবে পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদের স...
ভোলায় দেড় লাখ জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

ভোলায় দেড় লাখ জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলায় মেঘনা-তেতুলিয়া নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্জেরায় দেড় লাখ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।সোমবার (৬ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলে পরিবার হাতে চাল তুলে দেন।তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আমির হোসেন।জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ...
পানছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়ির গহীন অরণ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।সূত্র জানায়, সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার যুবনেশ্বর পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল ইউপিডিএফ'র গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, পনেরটি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করে। এসয় ইউপিডিএফ-এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।সূত্র আরো জানায়, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীরা ইউপিডিএফের উস্কানিতে সেনাবিরোধী স্লোগান দেয়। আজকের ঘটনাসহ বিগত কয়েক দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ...
ভূরুঙ্গামারীতে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ চারজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ চারজন গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল হোসেনের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ মাস আগে স্ত্রী মোছা. রিতা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় অনুষ্ঠিত সালিশে উপস্থিত ছিলেন কথিত সাংবাদিক আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফ, মাহবুব, ছাত্রদল নেতা মাইদুল, ভুট্টুসহ আরও অনেকে। সালিশে এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।চার–পাঁচ মাস পর গত ৪ অক্টোবর বিকেলে মোবাইল মেরামতের জন্য ইসমাইল তার বন্ধু আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ভূরুঙ্গামারী আসলে, পূর্বের সালিশে জড়িত আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফসহ কয়...
ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে পুঁজিবাজারে এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং এআই ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের পুঁজিবাজার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে দুই দিনব্যাপী “এআই অ্যাসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট প্রফেশনালস” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইউআইইউ ইনোভেশন হাবে শেষ হয়েছে।এই কর্মশালাটি ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের জন্য দেশের প্রথম রিয়েল-লাইফ এআই বিষয়ক প্রশিক্ষণ, যেখানে অংশ গ্রহণ করেছে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র ৩০ জন কর্মকর্তা। এর মূল লক্ষ্য ছিল ক্যাপিটাল মার্কেট প্রফেশনালদের আর্থিক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেড পরিচালনা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা’র (এআই) বাস্তবসম্মত ব্যবহার ও দক্ষতা অর্জনে সহায়তা করা।...
বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ

বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসিবিএল) এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী ‘প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি)’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাজধানীর মতিঝিলে বিআইআইএফ ট্রেনিং হলে ৫ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. শামসুল আরেফিন। তিনি বলেন, “বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং শতাধিক ইসলামী শাখা ও উইন্ডো কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু সুদভিত্তিক ব্যাংকিং ধর্মবিরোধী, তাই প্রফিট-লস-শেয়ারিং পদ্ধতির ইসলামী ব্যাংকিং এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে ইসলামী ব্যাংক পরিচালনায় কেবল মুনাফা অর্জন নয়, প্রয়োজন কমিটমেন্ট, ডেডিকেশন এবং ইসলামী অর্...
হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

|| মোঃ হাফিজুর রহমান || নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার আয়োজনে উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস।ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ৫ অক্টোবর এই দিনটিকে পালন করা হয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশের ৩০ মিলিয়ন শিক্ষক ও ৫০০টি সংগঠন শিক্ষকদের সম্মানার্থে এই দিবসটি উদযাপন করছে। এইদিন বিশ্বব্যাপী শিক্ষকদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিবসে এই দিনটি উদযাপন করা হলেও ৫ অক্টোবর মূলত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।দিবসটি উপলক্ষে Education International প্রতিবছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে-যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশায় অবদানকেও স্মরণ ক...
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিস্কার দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিস্কার দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিস্কারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্ৰাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কস্থ সৈয়দ মার্কেটের ইসলামী ব্যাংকের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীরা বলেন, এস আলম শেয়ার হোল্ডারের সাথে সাথে তার নিজ উপজেলা পটিয়া থেকে অবৈধভাবে কোনো নিয়মনীতি না মেনে সাড়ে পাঁচ হাজার লোক নিয়োগ দেন।তারা আরো বলেন, হাইকোর্ট ও বাংলাদেশ ব্যাংকের রুলস মেনে গত ২৭/০৯/২০২৫ খ্রি. শনিবার মেধা ও প্রমোশনের জন্য পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু সারাদেশ থেকে সবাই অংশগ্রহণ করলেও পটিয়ার সাড়ে পাঁচ হাজার লোক অংশগ্রহণ করে নাই। তারা আরও বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন শুরু করে।২৮ তারিখ রবিবার ইসলামী ব্যাংক ম্যানেজমে...