বৃহস্পতিবার, এপ্রিল ২৩

Blog

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী পাড়ের মানুষ। কচাকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে দাঁড়িয়ে এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।এ সময় বক্তারা জানান, নদী ভাঙ্গণে বিদ্যুতের সাবমেরিন ক্যাবল, শতশত বসতভিটা, আবাদি জমি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে রয়েছে। অবিলম্বে এই ভাঙ্গণরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।‎এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দু...
“Debate for Democracy”-এর ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

“Debate for Democracy”-এর ছায়া সংসদে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গৌরবময় বিজয়

|| নিজস্ব প্রতিবেদক ||১৮ অক্টোবর ২০২৫, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC)-এ ATN বাংলার আয়োজিত “Debate for Democracy”-এর “ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, এবং বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।গৌরবের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উক্ত প্রতিযোগিতায় বিজয় অর্জন করে।বিতর্কের বিষয় ছিল— “জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভা...
হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||হিন্দু যুবক কর্তৃক ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (১৮ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে লোমহর্ষক ধর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, এই লোমহর্ষক ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী জয় ও লোকনাথসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।নেতৃদ্বয় বলেন, অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার না করলে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়...
খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের মাথায় গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের মাথায় গুলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বিছানায় বিশ্রাম নেওয়ার সময় বাড়ির ভেতরে ঢুকে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায়। গুলিবিদ্ধ সোহেল (২৮) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল পরিবার নিয়ে ওই এলাকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এসময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে ঢুকে সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার চোখের নিচে বিদ্ধ হয়। স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।প্রতিবেশীর...
মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়
বিনোদন, রাজধানী, সর্বশেষ

মিউজিক আলফার এক বছর: সুরের অভিযাত্রায় নতুন অধ্যায়

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||দেশের সংগীতজগতে নতুন ধারা ও উদ্ভাবনী চিন্তার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করা ‘মিউজিক আলফা’ পূর্ণ করল তাদের সফল এক বছর। গত এক বছরে প্রতিষ্ঠানটি সৃজনশীল প্রযোজনা, নতুন শিল্পী আবিষ্কার এবং সংগীতপ্রেমীদের মাঝে মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার মাধ্যমে গড়ে তুলেছে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড।প্রতিষ্ঠার পর থেকে মিউজিক আলফা প্রকাশ করেছে ৩১টিরও বেশি মৌলিক গান ও সংগীতচিত্র, ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রযোজনাগুলো ইতোমধ্যেই হাজারো ভিউ অতিক্রম করেছে।মিউজিক আলফার সাধারণ সম্পাদক বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র গান প্রকাশ নয় বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নতুন শুদ্ধ গান প্রকাশের সুযোগ। শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন।এক বছর পূর্তি উপলক্ষে মিউজিক আলফা আয়োজন করছে বিশেষ অনুষ্ঠান “Alpha An...
ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকাস্থ কেন্দ্রীয় মজলিসে আমলের বৈঠক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকাস্থ কেন্দ্রীয় মজলিসে আমলের বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকাস্থ কেন্দ্রীয় মজলিসে আমলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে গত ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ) স্মরণে অনুষ্ঠিত সেমিনার বিষয়ে পর্যালোচনা ও মূল্যায়ন হয়। সেমিনার সুন্দর ও সফল হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত শ্রোতামন্ডলী ও সম্মানিত মেহমান, আলোচকবৃন্দ দীর্ঘ সময় ধৈর্যের সঙ্গে উপস্থিত থেকে সেমিনারে সর্বাত্মক সহযোগিতা করে সফল করায় সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।...
লোহাগাড়ায় মাদরাসার নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় মাদরাসার নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া মালপুকিরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন অভিভাবক ও এলাকাবাসী।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে অভিভাবকসহ শতাধিক অভিভাবক ও এলাকাবাসি উপস্হিত ছিলেন।মানববন্ধন শেষে আনিসুর রহমানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুর রহিম মহিউদ্দিন, আবু সালেহ, হাফেজ জাফর, জিয়াবুল হক, মোহাম্মদ সেলিম, ইউসুফ আলী, আব্দুল গফুর প্রকাশ কালু, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল কাদের ও শওকত আলী প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী সিন্ডিকেট অভিভাবকদের জিম্মি করে এ মাদ্র...
মানিকগঞ্জে দৃশ্যমান হলো ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দৃশ্যমান হলো ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়ক মানরা এলাকায় অবশেষে দৃশ্যমান হলো বহুল প্রত্যাশিত ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’।এই স্থান থেকেই সূচনা হয়েছিল ২০২৪ সালের একদফা জুলাই যুগপৎ আন্দোলনের, যা ছড়িয়ে পড়েছিল সারা দেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের ঢেউ হয়ে।১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট ব্যাসের বিশাল লোহার এই স্মৃতিস্তম্ভে খোদাই করা আছে আন্দোলনের অগ্নিঝরা স্লোগান-‘জেগে উঠো বাংলাদেশ, জুলাই মানে জাগরণ, তোমার রক্ত বৃথা যাবে না।’এছাড়াও স্তম্ভের গায়ে যুক্ত করা হয়েছে তৎকালীন আন্দোলনের আরও কয়েকটি ঐতিহাসিক স্লোগান।আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে নির্মিত এসব অক্ষর যেন মনে করিয়ে দেয় ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের ভাষা, জাতির সাহস এবং আত্মত্যাগের প্রতিধ্বনি। পুরো স্থাপনাটিই ইতিহাস ও আধুনিকতার এক প্রতীকী সংমিশ্রণ।বৈষম্যবিরোধী আন্দোলনের সা...
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই ও আহত অন্তত ২০
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই ও আহত অন্তত ২০

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে শান্তি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সোয়া এগারোটার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করার পর পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী ওয়াজেদ আলী বলেন, “র...
বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট  তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  (১৭ অক্টোবর) সকালে বেলকুচি শেরনরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সংগঠনের বেলকুচি উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসেম  সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম তাঁর সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়-ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত...