বৃহস্পতিবার, এপ্রিল ২৩

Blog

দেশের বিভিন্ন স্থানে অগ্নি-নাশকতা : ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

দেশের বিভিন্ন স্থানে অগ্নি-নাশকতা : ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||মিরপুর গার্মেন্টস, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে বিশাল বিশাল অগ্নিকান্ডে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত) ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। রবিবার (১৯ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, এইসব নাশকতার কারণ উদঘাটন ও এর পিছনে অশুভ কোনো শক্তি জড়িত কিনা, তা ক্ষতিয়ে দেখা সরকারের নৈতিক দায়িত্ব। আর এইসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোন গাফলতিও আছে কিনা সেটাও নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা দরকার। দেশে একের পর এক বিভিন্ন অঘটন ঘটছে। এ সমস্ত অঘটন বন্ধে সরকা...
ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ; বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ; বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

|| ইবি প্রতিনিধি ||যশোর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।সংগঠনটির সভাপতি সাকিব বাবু চাকলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আল মাহদী এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছা: শামীমা নাসরিন। এসময় যশোর জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সংগঠ...
কয়রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কয়রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় কয়রা ঘুগরাকাটি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার মাঠে ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে দিনব্যাপী এ শিবিরের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা এ সনদ দ্রুত কার্যকর করা হলে দেশে সুশাসন ও স্থিতি...
খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর খালিশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত দুই শিশু হলো—নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বালির পুকুরে গোসল করতে যায় তারা। আধাঘণ্টা পর স্থানীয়রা পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। কিছুক্ষণ পর আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ প্রতিবেদককে জানান, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্র...
পানছড়ি সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশী পণ্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশী পণ্য আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তে অবৈধভাবে পাচারকালে দেশীয় কীটনাশক ও সাবান আটক করে ৩ বিজিবি।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গিলাতলী বিজিবি বিওপি-র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকায় ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা কীটনাশক, বিস্কিট ও সাবান হাবিলদার শ্রী বিধান-এর নেতৃত্বে আটক করা হয়।উদ্ধারকৃত বাংলাদেশী কীটনাশক সিস্টেম প্লাস ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট, নিমা সাবান ৬৩ টি।বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষায় ও অবৈধ চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত টহল চলমান অব্যাহত আছে। পার্বত্য এলাকায় সীমান্ত রক্ষায়, সম্প্রীতি ও উন্নয়নে নিরলসভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।...
দিশারী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কোচিংয়ে পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দিশারী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কোচিংয়ে পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে দিশারী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কোচিংয়ের উদ্যোগে মডেল পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ অক্টোবর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী ল্যাবরেটরি স্কুলের পরিচালক সাইদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী কোচিং সেন্টারের পরিচালক আল-আমিন হোসেন, সহকারী পরিচালক রূপা খাতুন, সহকারী শিক্ষক আব্দুর রশিদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বেলকুচি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”এসময় শিক্ষার্থীদের হাতে মডেল পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয় এবং সেরা ফলাফল অর্জনক...
নাগেশ্বরীতে থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’

জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন গড়ার আহ্বান পুলিশ সুপারের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||১৮ অক্টোবর (শনিবার) বিকেল ৩.০০ টায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে–২০২৫’।“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা, যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাগেশ্বরী থানা মসজিদের খতিব মাওলানা মো. আবু সাঈদ।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়। পুলিশ জনগণের বন্ধু—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি।”তিনি উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ধোঁয়া ও অগ্নিশিখা দেখা যাচ্ছে বহু দূর থেকে এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে।শনিবার (১৮ অক্টোবর) বেলা পৌনে তিন টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।জানা গেছে বিমানবন্দরের ৮ নম্বর গেইটে এই আগুন লাগার ঘটনাঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে। আরো ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।এখন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীরফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলেপৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরুকরেছে।বিমা...
মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সিরাতুন নবী (স) অলিম্পিয়াড-২০২৫ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সিরাতুন নবী (স) অলিম্পিয়াড-২০২৫ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সিরাতুন নবী (স) অলিম্পিয়াড-২০২৫ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৮ অক্টবর ) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলার ৭টি থানায় এই প্রতিযোগিতার পরীক্ষা হয়।শিশুদের মেধা বিকাশের জন্য এই প্রতিযোগিতায় মানিকগঞ্জ সদর ৩টি কেন্দ্রসহ ৭টি কেন্দ্রে স্কুল ও কলেজে এই পরীক্ষা হয়। এতে মানিকগঞ্জের মোট তিন হাজার পাঁচশত ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন করে।প্রতিযোগিতার পরীক্ষাকেন্দ্রগুলো হলো- জেলা সদরের মানিকগঞ্জ দেবেন্দ্র সরকারি কলেজ, মানিকগঞ্জ তিতুমীর একাডেমি, মানিকগঞ্জ আকিজ স্কুল এন্ড কলেজ, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র বিদ্যাসগর স্কুল ও দরগ্রাম সরকারী কলেজ, সিঙ্গাইর সরকারি কলেজ ও ঘিওর, দৌলোতপুর, শিবালয় মিলে মহাদেবপুর ইউনিয়ন সরাকারী কলেজ।স্বতঃস্ফূর্তভাবে গার্ডিয়ানরা তাঁদের বাচ্চা...
ভারতের আজ্ঞাবহরা নির্বাচনে কোন দলকে সমর্থন করে তা দেখতে চায় বিএনপি -মেজর অবঃ হাফিজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতের আজ্ঞাবহরা নির্বাচনে কোন দলকে সমর্থন করে তা দেখতে চায় বিএনপি -মেজর অবঃ হাফিজ

|| আক্তার হাওলাদার | তজুমদ্দিন (ভোল) প্রতিনিধি ||বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি দেখতে চায় ভারতের আজ্ঞাবহরা কোন দলকে সমর্থন করে। বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল উদ্ভট দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। বিএনপি ইসলামী মূল্যবোধকে সমর্থন করেন। বাংলাদেশে ইসলামের যেনো অবমাননা না হয়। আলেম-ওলামারা সমাজের বিশিষ্টজন। যারা বা যেই দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায়, দায় তাদেরকে বহন করতে হবে। বিগত দিনে দাড়ি-টুপি থাকার কারণে নিরীহ লোকও নির্যাতনের শিকার হয়েছেন। যোগ্য ব্যক্তিকে নির্বাচিত না করলে দেশ ধ্বংস হয়ে যাবে।শনিবার (১৮ অক্টোবর) সকালে তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত ইমাম মোয়াজ্জেম -ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপির স...