শনিবার, মার্চ ২১

Blog

বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদারসহ বিভিন্...
বদর যুদ্ধ অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন চেতনার বাতিঘর: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বদর যুদ্ধ অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন চেতনার বাতিঘর: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। এই যুদ্ধের মাধ্যমে হক বাতিল চিরদিনের জন্য পৃথক হয়ে যায়। মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রাসূলুল্লাহ (সা:) সাথীদের নিয়ে বাতিলের সাথে আপোষ করেননি। সীমাহীন ধৈর্যের মাধ্যমে নিরবে সমস্ত নির্যাতন সহ্য করেছেন। একপর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মক্কার কাফেররা বদর প্রান্তরে আসলে ইসলামী ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ 'বদর যুদ্ধ' সংঘটিত হয়। মুসলমানগণ ঈমানী পরীক্ষায় বিজয়ী হন। কেয়ামত পর্যন্ত এ বিজয় মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল। তাই বিশ্ব মুসলমানের উচিত, বদরের চেতনা থেকে অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন দীক্ষা গ্রহণ করা। দেশে দেশে আজ কাফির মুশরিকদের সাথে মুসলিম নেতৃত্বগুলোর আপোষকামীতার যে মহড়া চলছে তা থেকে মুসলিম উম্মাহকে বেরিয়ে আসতে...
দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ

|| নিজস্ব প্রতিবেদক ||প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। আকর্ষণীয় ট্যাগলাইন ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তোলা। সম্প্রতি ইমপ্যাক্ট পিআর থেকে হাসিনা ইসলাম নোভার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও প্যাড কিনলে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দুর্দান্ত মেগা পুরস্কার। শাওমি ফোন কিনে ক...
আরিচায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ৫
সর্বশেষ, সারাদেশ

আরিচায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি দোকান এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। টার্মিনালের বাউন্ডারি এরিয়ার ভেতরে রাখা ওই কম্প্রেসার মেশিনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ছয়জন ব্যক্তি গুরুতর আহত হন।আহতরা হলেন— মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদ...
মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, পৃথিবীতে ইসলামের জয়যাত্রা ও অস্তিত্বের ফয়সালা হয়েছিল ঐতিহাসিক বদরের রণাঙ্গনে। জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়েছিল এই বদরের প্রান্তর থেকেই।তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শান্তিকামী ছিলেন, কিন্তু তৎকালীন অমুসলিম শক্তির ষড়যন্ত্র ও নির্যাতনের মুখে ইসলামকে রক্ষার তাগিদে যুদ্ধ অনিবার্য...
মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও গণ ইফতার অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার অন্তর্গত ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কুরআন খতম, দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে।আজ শনিবার (৭ মার্চ) স্থানীয় মহিষকাটা বাজারের কিছু তরুণ যুবক একত্রিত হয়ে এক ব্যতিক্রমধর্মী দোয়া ও গণ ইফতারের আয়োজন করেন।দোয়া ও গণ ইফতারে প্রায় ২ হাজার লোক এক সাথে ইফতার করেন। ইফতারের আগ মুহূর্তে সবার জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।দোয়ায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি'র) সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার। আরও উপস্থিত ছিলেন এইচ এম শামীম,খান মোঃ শাহজাদা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাব মুসুল্লী, মোঃ মিজানুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।ইফতারে ভুনা খিচুড়ি, শরব...
নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১-এর ইফতার ও মতবিনিময় সভা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১-এর ইফতার ও মতবিনিময় সভা

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে সুজন বন্ধু ৮১ ব্যাচ এসএসসির উদ্যোগে ৭মার্চ নাগেশ্বরী দয়াময়ী পাইলট ডিএম একাডেমী হলরুমে দোয়া ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎আলহাজ্ব ফরহাদ হোসেন মিন্টু ও আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন এর সার্বিক সহযোগিতায়, আলহাজ্ব কে এম আবু তালেব-এর অর্থায়নে সুজন বন্ধু নাগেশ্বরীর ৮১ এসএসসি ব্যাচের বন্ধুদেরকে নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হয়েছে। এ সময় মুসা কালিমুল্লাহ পেয়ারার উপস্থাপনা ও পরিচালনায় হজ্বযাত্রী বন্ধুদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। সম্পদ নয় সম্পর্ক যেন অটল থাকে এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারে বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হবে বলে জানান সুজন বন্ধু ৮১-এর সদস্যরা।...
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা ও ইফতার মাহফিল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার অন্যতম সেবামূলক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং রোগীদের সেবার মান আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম, ট্রেজারার হারুন অর রশীদ এবং সদস্য মিয়া গোলাম কুদ্দুস, এস. এ. রহমান বাবুল ও মো. রাতুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলামও সভায় অংশ নেন।সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দাতা সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড...
তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট; চাঁদার দাবিতে মারধরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে জমি দখল করে খামারের ঘাস লুট; চাঁদার দাবিতে মারধরের অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও জমি থেকে ঘাস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে।শনিবার (৭ মার্চ) উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার।অভিযোগে জানান, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস/খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক দখল করে নিয়ে যায়। এবং তার মোটরসাইকেল নিয়ে যায় চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারী।পরবর্তীতে তার মোটরসাইকেল ফেরত দিলেও ঘটনার জের ধরে ৬ ও ৭ মার্চ তারিখে অ...
সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের "সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি"র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্য আব্দুর রহিম,আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি" সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে। পাশাপাশি সমাজের অন্যায়, দুর্নীতি,উন্নয়ন ক...