জাতির উদ্দেশে ভাষণে নিজ সরকারের প্রশংসা করলেন ট্রাম্প
|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিজ সরকারের প্রশংসা করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে দেওয়া এক সন্ধ্যাকালীন ভাষণে নিজ সরকারের ১১ মাসের সাফল্যের কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।ভাষণে তিনি ভোক্তাপণ্যের উচ্চমূল্যের জন্য তার ডেমোক্র্যাট পূর্বসূরির ওপর দায় চাপান এবং বিস্তৃত অভ্যন্তরীণ সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন।কূটনৈতিক অভ্যর্থনা কক্ষ থেকে বক্তব্য রেখে ট্রাম্প বলেন, ‘তার প্রশাসন বহু সাফল্য অর্জন করেছে। যার মধ্যে রয়েছে গাজায় যুদ্ধের অবসান, ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা এবং ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা।’ট্রাম্প জানান, তার প্রশাসন ১০ মাসের মধ্যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জীবিত এবং মৃত অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত ক...










