সুযোগ পেলে প্রতিবন্ধীরাও হতে পারেন উন্নয়নের অংশীদার: মানিকগঞ্জের ডিসি
সিআরপি-মানিকগঞ্জে ৪৪ প্রশিক্ষণার্থীর সনদ অর্জন, আত্মকর্মসংস্থানে সিড মানি বিতরণ|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।বৃহস্পতিবার (২৫ জুন) সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-মানিকগঞ্জে ‘জাগরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত সনদপত্র প্রদান ও আয়বর্ধক কাজে মূলধন সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জেলা প্রশাসক বলেন, সমাজের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ প্রশিক্ষণ, পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে তারা কারও ওপর নির্ভরশীল না থেকে আত্মমর্যাদার সঙ্...










