
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাকির হুসাইন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের মাদরাসা শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করে একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা প্রবর্তনের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক সৃষ্টির উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সার্বিক সফলতা কামনা করেন ড. মো. জাকির হুসাইন।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিসকে সঙ্গে নিয়ে তাঁর সুযোগ্য নেতৃত্ব বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। এ সময় সবার কল্যাণ ও তৌফিক কামনা করেন তিনি।
