Wednesday, November 11

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টায় ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের চারপাশ প্রদক্ষিণ করে বকশীবাজার মোড় পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখর করে তোলেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় লীগ ধর, জেলে ভর, আপা আপা করিস না, তোদের আপা আসবে না, এবং কিসের আবার ডিসেম্বর লীগ ধরে জেলে ভর ইত্যাদি স্লোগান।

বিক্ষোভ মিছিলে ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ ও ছাত্রনেতা রুবেল হোসেন মমিন এবং ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী।

এ সময় ছাত্রনেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সাধারণ ছাত্রসমাজ ও দেশের জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না। অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *